Categories: এখন খবর

ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, আশংকাজনক অভিনেত্রী শাবানা আজমি

দুর্ঘটনার পর উদ্ধার করা হচ্ছে শাবানাকে

নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তাঁর মুখমণ্ডলে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। শনিবার দুপুরে নাগাদ এই  দুর্ঘটনায় আহত অভিনেত্রীকে  বর্তমানে ভরতি নবি মু্ম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার সময়ে  শাবানার সঙ্গে থাকা জনপ্রিয় কবি ও প্রাবন্ধিক স্বামী জাভেদ আখতার অবশ্য অক্ষত রয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিকেল সাড়ে তিনটে মু্ম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ধরে শাবানা ও  জাভেদ যাচ্ছিলেন একটি কাজে। সেই সময়  হঠাৎই নিয়ন্ত্রন হারিয়ে তাঁদের গাড়ি সজোরে ধাক্কা মেরে এক ট্রাকে। যার জেরে মুহূর্তের মধ্যে অভিনেত্রীর গাড়ি একপ্রকার তুবড়ে যায়। ভিতরে বসে থাকা শাবানার মুখের একাধিক অংশ থেকে গলগল করে রক্ত বেরতে শুরু করে। দুর্ঘটনার কবলে পড়ে মুখের একাধিক অংশে ক্ষত হয়েছে বলেও জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্রে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এও জানা গিয়েছে যে, একপ্রকার ভাগ্যের জোরেই বেঁচে গিয়েছেন সংগীতকার তথা লেখক জাভেদ আখতার। দুর্ঘটনা ঘটা মাত্রই আশপাশ থেকে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করেন অভিনেত্রীকে। পিছনের সিটে বসে থাকাতেই প্রাণে বেঁচে যান অভিনেত্রী এবং জাভেদ আখতার।দুর্ঘটনা কারন খতিয়ে দেখছে পুলিশ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…