নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত রোগীর পরিবারকে সাহায্য করে আলিপুরদুয়ারে সামাজিক বয়কটের শিকার তৃণমূল পঞ্চায়েত সহ সাত জন যুবক।রাতে মাথা গোজার ঠিকানা পাড়ার ক্লাব ঘর।ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে।
আলিপুরদুয়ার জংশন এলাকার জিতপুরের ঘটনা।গতকাল এলাকার এক ব্যক্তি প্রচন্ড অসুস্থ থাকায় তার মেয়ের অনুরোধে তাকে হাসপাতলে নিয়ে গিয়ে ভর্তি করে স্থানীয় ওই সাত যুবক। তাদের মধ্যে একজন পঞ্চায়েত প্রতিনিধিও ছিলেন বলে জানা যায়। হাসপাতালে ওই ব্যক্তির কোভিড টেস্ট করলে রিপোর্ট পজেটিভ আসে।
পরবর্তীতে ওই ব্যক্তি কোভিড হাসপাতালেই রাতে মারা যান। এই খবর জানাজানি হতেই ওই যুবকেরা সামাজিক বয়কটের মুখে পড়েন। এরপরে স্থানীয় ক্লাব ঘরে ঠাঁই নেন তারা।
এখানেই শেষ নয়,রাতের খাবার পর্যন্ত পৌছাতে পারেনি ওই সাত যুবকের পরিবারের সদস্যরা।রাতে কোনো রকমে বিস্কুট ও জল খেয়ে কাটাতে হয় তাদের। এই ঘটনার কথা শুনে মঙ্গলবার আলিপুরদুয়ার এর বিধায়ক ঘটনাস্থলে যান। যুবকদের হাতে খাবারও তুলে দেন।
বয়কটের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। সামাজিক বয়কটের শিকার তৃনমুলের পঞ্চায়েতও ক্লাব ঘরেই রয়েছেন। অথচ প্রশাসন বা স্বাস্থ্য দফতরের তরফ থেকে কেউ তাদের খোঁজ পর্যন্ত নেয়নি।এর ফলে ওই যুবকদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…