এখন খবর

কাজের ফাঁদ পেতে খোলা বাজারে নিলামে তোলা হত যুবতীদের! অতঃপর

অশ্লেষা চৌধুরী: কাজ খুঁজতে এসে যুবকের লোভ ও লালসার শিকার তিন যুবতী। তবে যোগীর রাজ্যের পুলিশের তৎপরতায় গ্রেফতার অভিযুক্ত যুবক। জানা যায়, কাজের সন্ধানে বেরোনো যুবতীদের নিশানা করত ওই যুবক। নানান রকমের কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের জালে আটকে নিলাম করে দেওয়া হত খোলা বাজারে। হ্যাঁ, এমনই শিহরন জাগানো ঘটনা ঘটানো যুবকের নাম মুন্না লাল।

জানা যায়, উত্তরপ্রদেশের অর্কেস্ট্রায় কাজ দেওয়ার নামে বিভিন্ন রাজ্য থেকে মেয়েদের নিয়ে আসত আগ্রার বাসিন্দা এই মুন্না। পরে চাপ দিয়ে তাদের অচেনা যুবকদের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হত। আর তারও পরে তাদের দেহব্যবসায় নামাতে প্রকাশ্যে নিলামে তোলা হত। দাম রাখা হত ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত।

এবারেও একই ছক কষেছিল সে। বেছে বেছে নিশানা করেছিল চাকরির সন্ধান করা যুবতীদের। উত্তরপ্রদেশের শোনভদ্র, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড থেকে তিনজন মেয়েকে চাকরি দেওয়ার নামে আগ্রায় নিয়ে আসা হয়। একইভাবে তাদেরও বিয়ে দিয়ে দেওয়া হত। তারপরই শুরু হত আসল গল্প। প্রকাশ্যে নিলাম করে দেহব্যবসায় নামিয়ে দেওয়া হত তাদের।

 

তবে কথায় বলে, চোরের দশ দিন তো গৃহস্থ্যের একদিন; এবার ভাগ্যচক্রে দিল্লীর এক স্বেচ্ছাসেবী সংগঠন মিশন মুক্তি ফাউন্ডেশনের মাধ্যমে এই খবর পৌঁছে যায় উত্তরপ্রদেশ পুলিশের কাছে। তারপরই তৎপরতার সাথে পাচার হওয়া তিনজনকে উদ্ধার করে তারা। পাচার চক্রের মাথা মুন্না লালকেও গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত তাও খুঁজে দেখছে যোগীর পুলিশ।

এ প্রসঙ্গে আগ্রা পুলিশ সুপার কে ভেঙ্কট অশোক জানান, “টার্গেটদের খুঁজে বের করার পর সমস্ত কাজটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিত চক্রের সদস্যরা। মুন্না বিভিন্ন গ্রামে গিয়ে কাজের টোপ দিয়ে মেয়েদের আগ্রা নিয়ে আসত। তারপর দলের অন্য সদস্যদের সঙ্গে তাদের বিয়ে দিয়ে দিত। এর পর নিলামের মাধ্যমে তৃতীয় পার্টির হাতে তাদের তুলে দিত মুন্না। তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। কতজন মহিলা তাদের এই টোপের ফাঁদে পড়েছ তা খতিয়ে দেখা হচ্ছে।“

 

 

পেটের দায়ে কাজের খোঁজে বেরিয়েছিলেন ওঁরা। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছিল মুন্না। তবে শুধু কাজের টোপ নয়, আরও নানান রকমের ফাঁদ পাতা রয়েছে চারিদিকে। আর সেই সকল ফাঁদে পরা থেকে বাঁচতে একমাত্র হাতিয়ার আমাদের সচেতনতা। তাই যে কোনও কিছু করার আগে অবশ্যই ক্রস চেক করে নিতে ভুলবেন না যেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…