Categories: রাজ্য

চলতি সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল, স্বস্তিতে পরীক্ষার্থীরা

ওয়েব ডেস্ক : পরীক্ষার পর কেটে গিয়েছে ৫ মাস, কিন্তু করোনা সংক্রমণের জেরে লকডাউন থাকায় এই বছর সঠিক সময়ে প্রকাশিত হয়নি মাধ্যমিকের ফলাফল। এবার লকডাউনের কড়াকড়ির মধ্যেই প্রকাশিত হতে চলেছে ২০২০-র মাধ্যমিকের ফলাফল। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই পর্ষদের তরফে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে৷ তবে ফলাফল প্রকাশের পর এবছর মার্কশিট দেওয়া নিয়ে অভিনব সিদ্ধান্ত নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, যেহেতু রাজ্যে এই মূহুর্তে সংক্রমণের হার মারাত্মক, সেহেতু মাধ্যমিকের মার্কশিট পরীক্ষার্থীর হাতে দেওয়া হবে না। বরং তা দেওয়া হবে অভিভাবকদের। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে গেলেই মিলবে মার্কশিট। তবে যেদিন ফলাফল প্রকাশিত হবে সেদিনই মার্কশিট দেওয়া হবে না বলেই জানানো হয়েছে৷ ফলপ্রকাশের কয়েকদিন পর অভিভাবকরা স্কুলের নির্দেশ মেনে তা সংগ্রহ করতে পারবেন। তবে এখনও পর্যন্ত এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পর্ষদ সূত্রে খবর, এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের স্কুলে ডাকলে সেক্ষেত্রে তারা সোশ্যাল ডিস্টেন্সিং নাও মানতে পারেন। কিন্তু অভিভাবকেরা অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা মানবেন। এবছর গত ১৮ ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। বর্তমান শিক্ষাবর্ষে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। তার মধ্যে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯জন ছাত্র। তবে পর্ষদ তরফে জানানো হয়েছে এ বছর ছাত্রীদের সংখ্যা বেশি।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…