Categories: এখন খবর

কোভিড আবহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিল,বিকল্প পথ খোঁজে নিল পর্ষদ ও সংসদ,পরীক্ষার ফলাফল প্রকাশে ব্যবহৃত হবে জটিল অঙ্ক

নিউজ ডেস্ক: করোনা আবহে রাজ্যের স্কুলস্তরের দুই বড় পরীক্ষা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এ বছরও হবে না। তার বদলে পড়ুয়াদের মূল্যায়নে বিকল্প পথ বেছে নিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবারই দুই বোর্ডের সভাপতিরা ঘোষণা করে দিয়েছেন এই পদ্ধতি। পরীক্ষাহীন অবস্থায় পড়ুয়াদের মার্কশিট দিতে রীতিমতো জটিল অঙ্কের সাহায্য নিতে হচ্ছে বোর্ডকে। মূল্যায়ন যাতে যথাযথভাবে, সবদিক বজায় রেখে করা যায়, তার জন্যই এই ব্যবস্থা। আসুন, বুঝে নেওয়া যাক, কোন সমীকরণে তৈরি হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের মার্কশিট –

 

মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ৫০ শতাংশ এবং দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের ৫০ শতাংশ নম্বর যোগ করে তৈরি হবে মার্কশিট। ওই নম্বরে সন্তুষ্ট না হলে পরীক্ষার্থীরা আবেদন করতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই নেওয়া হবে পরীক্ষা। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেওয়া হবে চূড়ান্ত মার্কশিট।

 

উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরির ক্ষেত্রে তিন ধাপে নম্বর দেওয়া হবে –

 

ধাপ A – ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরাই যেহেতু এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, তাই তাদের মাধ্যমিকের ফলাফল থেকে কিছু নম্বর যোগ করা হবে। সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, মাধ্যমিকে যে চারটি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর রয়েছে, তা বেছে নম্বর যোগ করে, তার ৪০ শতাংশ নম্বর নেওয়া হবে। মার্কশিটে নির্দিষ্ট বিষয়ের প্রথম ধাপের নম্বর সেটাই। এই নম্বর প্রতিটি বিষয়ের ক্ষেত্রে একই থাকবে। অর্থাৎ ধাপ A’র নম্বর স্থায়ী।

 

একাদশ শ্রেনির বার্ষিক পরীক্ষায় থিওরির মোট নম্বরের ৬০ শতাংশের উপর নম্বর দেওয়া হবে। অর্থাৎ মোট ১০০ নম্বরের মধ্যে থিওরি যদি ৭০ নম্বরের হয়, তাহলে তার ৬০ শতাংশ অর্থাৎ ৪২ নম্বরের মধ্যে পড়ুয়ার প্রাপ্ত নম্বর বিবেচিত হবে।

 

বাকি থাকছে ৩০ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা। দ্বাদশ শ্রেণির প্র্যাকটিক্যালে যে নম্বর পাবে পড়ুয়া, সেই নম্বরের পুরোটা যোগ হবে।

 

এই তিন ধাপ অর্থাৎ A,B,C তিনটি নম্বর যোগ করে একেকটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বসানো হবে মার্কশিটে।

 

যে সব বিষয়ে ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল নেই, সেই বিষয়ের থিওরি ৮০ নম্বরের এবং প্রজেক্ট ওয়ার্ক ২০ নম্বরের। এক্ষেত্রে ৮০র মধ্যে ৬০ শতাংশ নম্বরের উপর পড়ুয়ার প্রাপ্ত নম্বর হিসেব হবে এবং ২০ নম্বরের মধ্যে যা পাবে, তার পুরোটাই যোগ হবে। সেক্ষেত্রে ধাপ A একই রকম থাকবে। ধাপ B এবং C’র হিসেব কিছুটা বদলে যাবে। এভাবেই একেকটি বিষয়ে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর বসবে মার্কশিটে। নিঃসন্দেহে এই অঙ্ক বেশ জটিল। এই প্রথমবার পরীক্ষাহীন অবস্থায় পড়ুয়াদের মূল্যায়নের বিকল্প পদ্ধতি ভেবেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…