সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে শেষ হল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

পুরষ্কার বিতরনী

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার  হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলার বিদ্যালয় শিক্ষা আধিকারিক সৌমনা ব্যানার্জী। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে সৌমনা ব্যানার্জী ছাত্রছাত্রীদের উদ্দেশ্য জানান, “পড়াশোনার পাশাপাশি হতে হবে  সৃজনশীল,সামাজিক”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিছুদিন আগেই ছাত্রছাত্রীরা অংশ নেয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায়। সাংস্কৃতিক প্রতিযোগিতার সফল ও ক্লাশ পরীক্ষার সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা পরিবেশন করে নাচ, গান, আবৃত্তি। শিক্ষা আধিকারিকের হাতে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা  তুলে দেয় তাদের হাতে বানানো বিদ্যাসাগরের প্রতিকৃতির এক কোলাজ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক বিশু নন্দ ও বিজ্ঞান বিভাগের শিক্ষিকা তৃণা মণ্ডল । আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী অশোক পালোধী, অভিভাবক প্রতিনিধি রণজিৎ পাত্র প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষিকা মালা মজুমদার জানান, “ছাত্রছাত্রী,  শিক্ষকশিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক প্রতিনিধি– সকলের একান্ত উদ্যোগ ও প্রচেষ্টায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হল।”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…