Categories: এখন খবর

মাএ ৪৫ মিনিটের মধ্যেই ৫ লক্ষ পর্যন্ত ঋন নিতে পারবেন এসবিআই গ্ৰাহকরা

ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের কারণে সারা দেশে লকডাউন চলছে। যার ফলে অনেক মানুষ অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হচ্ছেন তাই এমন পরিস্থিতিতে এসবিআই গ্ৰাহকদের জন্য ভাল খবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জরুরি ঋণ দেওয়ার পরিষেবা চালু করেছে। এই ঋন নেওয়ার জন্য আপনাকে ব্যাঙ্কেও যেতে হবে না আপনি বাড়িতে বসেই এই ঋণটি পেতে পারেন সেটাও মাত্র ৪৫ মিনিটের মধ্যে। এই জরুরি ঋণ কেবল এসবিআই গ্রাহকদের জন্য। আপনার যদি অর্থের প্রয়োজন হয় তবে আপনি এই ঋণের জন্যও আবেদন করতে পারেন।

ব্যাঙ্ক বলেছে যে ঋণগ্রহীতাদের ৬ মাসের জন্য কিস্তি দেওয়ার দরকার নেই। অর্থাৎ আপনি যদি মে মাসে এসবিআইয়ের কাছ থেকে জরুরী ঋণ নেন তবে অক্টোবরের আগে পর্যন্ত আপনাকে ইএমআই দেওয়ার দরকার পড়বে না। আপনার ইএমআই ৬ মাস পরে শুরু হবে। এই ঋণের জন্য গ্রাহকদেরকে বছরে ১০.৫০ শতাংশ সুদ দিতে হবে। এই নতুন পরিষেবায় গ্ৰাহকরা ৫ লক্ষ পর্যন্ত ঋন নিতে পারবেন।

কীভাবে আবেদন করবেন-

আপনার রেজিস্ট্রার্ড নম্বর থেকে ক্যাপিটলে PAP লিখে স্পেস দিয়ে  অ্যাকাউন্ট নম্বরটির শেষ ৪ টি সংখ্যা লিখে এসএমএস করুন ৫৬৭৬৭৬ নম্বরে। এবার আপনি এই ঋণ নেওয়ার যোগ্য কিনা তা আপনাকে ব্যাংক ম্যাসেজ এর মাধ্যমে জানিয়ে দিবে
যদি আপনি এতে যোগ্য হন তাহলে আপনাকে চারটি প্রক্রিয়ার মাধ্যমে ঋণ নিতে পারবেন।
এর জন্য, এসবিআইয়ের অ্যাপে অ্যাভেল নাউ-তে ক্লিক করুন। এর পরে, ঋণের সময়কাল এবং পরিমাণ নির্বাচন করুন। এর পরে রেজিস্ট্রা নম্বরটিতে ওটিপি আসবে। সেই ওটিপি ওখানে দিতে হবে তারপর আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে কিছু সময়ের মধ্যে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…