ক্ষমতায় এলেই তৃণমূল নেতৃত্বকে বিকাশ দুবের ন্যায় এনকাউন্টার! ফের হুমকি সায়ন্তনের

নিউজ ডেস্ক: ফের এনকাউন্টারের হুমকি আর ফের সেই সায়ন্তন বসু! সামনেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে শাসক দল সহ অন্যান্য বিরোধী দলগুলি। সভা, জমায়েত এসব চলছে নিত্য দিন। আর সেখান থেকেই নানান রকম হুমকি ও বেফাঁস মন্তব্য করে বসছেন বিভিন্ন নেতা মন্ত্রীরা। তবে, বেফাঁস মন্তব্যই বলুন আর প্রকাশ্যে শাসকদলকে হুঁশিয়ারি দেওয়াই বলুন, এই সবকিছুতে পদ্ম শিবির সকলকে টেক্কা দিয়ে সর্বপ্রথম স্থান দখল করে নিয়েছে। আর পদ্ম শিবিরে এমন মন্তব্য করার শীর্ষ তালিকা দিলীপ ঘোষের পরেই রয়েছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

এবারে ক্ষমতায় এলে কুখ্যাত ডন বিকাশ দুবের মতই রাজা-গজার হাল করা হবে বলে মঙ্গলবার বাগনানে এক সমাবেশে যোগ দিতে এসে প্রকাশ্যে এই হুমকি দিয়ে বসলেন সায়ন্তন। যদিও নির্দিষ্ট করে কার নাম উল্লেখ করেননি তিনি। তবে তাঁর এই মন্তব্য ঘিরে রাজজনৈতিক জল্পনা তুঙ্গে ওঠে, কারণ বাগনানের বিধায়ক অরুণাভর আর এক নাম রাজা। তাই তাঁকেই যে বিজেপি নেতা নাম না করে নিশানা করেছেন সেটা বুঝতে বাকি নেই কারও। মঙ্গলবার বাগনানে দলের এক বিক্ষোভ সমাবেশে যোগ দেন সায়ন্তন। বিজেপি সাংসদ অর্জুন সিং, হাওড়া গ্রামীণের বিজেপি সভাপতি শিবশঙ্কর বেজ সহ দলের আরও বেশ কয়েকজন নেতা হাজির ছিলেন ওই মঞ্চে।

সেখান থেকেই এনকাউন্টারের হুমকি দেন সায়ন্তন। তিনি বলেন, ‘বাগনানে আসার পথে জেলার সহ সভানেত্রী পাপিয়া দি জানালেন, থানা থেকে ফোন করে বলছে, বাইকে চেপে যাবেন না, র‌্যালি করে যাবেন না। কারণ ওপর থেকে বারণ আছে। থানার ওসি, আইসির কাছে জানতে চাই, এই ওপরটা কে? কারণ এখানে অনেক রাজা আর গজা ঘুরে বেড়ায়। এর আগে অনেক রাজা-গজাকে আমরা টাইট দিয়েছি। আপনারা মাঝে-মধ্যেই খবর পান উত্তরপ্রদেশে পুলিশের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। আমরা কথা দিচ্ছি রাজা বাবু, এখানে যদি ক্ষমতায় আসি আপনার মতো অনেক রাজা-গজাকে আমরা বিকাশ দুবে করে ছেড়ে দেব। গ্যারান্টি দিয়ে গেলাম।’

এখানেই ক্ষান্ত হননি সায়ন্তন। সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘যাঁরা বাগনান কাঁপাচ্ছেন ভাবছেন, তাঁরা জেনে রাখুন, এরকম বাগনানের অনেক গুন্ডা, মস্তানকে বিজেপি পকেটে পুরে ঘুরে বেড়ায়। উত্তরপ্রদেশ এবং আদিত্যনাথের নাম শুনেছেন? এখানকার রাজার মতো এক গুন্ডা-বদমাশ ওখানেও ছিল, তারা জেল থেকে জামিন নিয়েও বেরোতে চায় না। কারণ বেরোলে যদি আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়! তার জন্য সতর্ক করে দিচ্ছি।’

প্রসঙ্গত, এইবারই প্রথম নয়, এর আগেও ক্ষমতায় এলে বাংলাতেও উত্তরপ্রদেশের কায়দায় এনকাউন্টার হবে বলে মন্তব্য করেছিলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এবার সেই পথই অনুসরণ করেন সায়ন্তন। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবী, এই ধরনের মন্তব্য করাই বিজেপির সংস্কৃতি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: bjpPolitics

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…