এখন খবর

ফের সঞ্জীবকেই আইআইটি খড়গপুরের চেয়ারম্যান হিসাবে মনোনয়ন করলেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা: শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কাকেই আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নরের চেয়ারম্যান হিসেবে বেছে নিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার তাঁর কাজের মেয়াদ হচ্ছে  ২৭ জুন ২০২০ থেকে ২৬ জুন ২০২১ অবধি। ২০ হাজার কোটি টাকার আর.পি. গোয়েঙ্কা কোম্পানির চেয়ারম্যান সঞ্জীব এই নিয়ে চতুর্থ বারের জন্য ভারতের প্রাচীনতম আইআইটির পরিচালন কমিটির সর্বোচ্চ পদে আসীন হতে চলেছেন। এর আগে ২৭ জুন ২০১৭ থেকেই এই পদে বহাল রয়েছেন। এর আগেও ২০০২ থেকে ২০০৭ অবধি এই দায়িত্ব পালন করেছেন তিনি।

সঞ্জীব জানিয়েছেন, আইআইটি খড়গপুরের মত একটি অহংকৃত প্রতিষ্ঠানের পুনরায় সেবা করার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত ও গর্বিত অনুভব করছি। দেশের অন্যতম উৎকর্ষ কেন্দ্র এটি।” সাধারন ভাবে তিন বছরের জন্য এই বোর্ডের কার্যকাল হয়ে থাকে। এরপর বিশেষ পরিস্থিতিতে ১বছর করে মেয়াদ বাড়ানো যেতে পারে। মনে করা হচ্ছে করোনা কালীন পরিস্থিতির জন্য আগামী ১বছরের জন্য বোর্ডের কার্যকাল ফের বাড়ানো হল।

পশ্চিমবঙ্গ ভিত্তিক শিল্পপতি সঞ্জীবের পড়াশুনা ও স্নাতক ডিগ্রি লাভ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। কলকাতা সহ কলকাতা সংলগ্ন এলাকার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিইএসসির প্রধান কর্মকর্তা বর্তমানে তিনিই। একসময় প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য বিষয়ক কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। ২০০৯-১০ অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট আ্যসিয়েশনের সভাপতির পদ সামলেছেন তিনি। কলকাতার উডল্যান্ড মেডিক্যাল সেন্টারের বোর্ড অফ ডিরেক্টরস য়েরও চেয়ারম্যান সঞ্জীব কলকাতার জনপ্রিয় ফুটবল দল এটিকের মালিকও বটে। তাঁর আমলে আইআইটি দেড় ডজনেরও বেশি নতুন প্রোজেক্ট শুরু করে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…