পাহাড় ছাড়িয়ে পলাসা
পার্থ দে
হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেসে সকাল ৮টা নাগাদ অন্ধ্রের পলাসা স্টেশনে পৌঁছালাম। দুজন বন্ধু শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল করে, তাই আমার সঙ্গী একমাত্র অতনুদা। বাইরে বেরিয়ে ইডলি-বড়া দিয়ে হালকা ব্রেকফাস্ট করে নিলাম। তারপর একটা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম এক অজানার সন্ধানে।
ওড়িশা পর্যটন দপ্তর জায়গাটিকে পার্কের আদলে সাজিয়ে তুলেছে। তাই বাচ্চা থেকে বড়ো সবার খুব পছন্দের এ জায়গা। মূলতঃ শীতকালে এখানে জনসমাগম বেশি হয়। অন্ধ্র ও ওড়িশার বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসে। ওড়িশার গজপতি জেলার পার্লাখেমুন্ডি ফরেস্ট রেঞ্জের অন্তর্গত এই ট্যুরিস্ট স্পটে একসময় হাতিদের অবাধ বিচরন ক্ষেত্র ছিল, তাই লোকমুখে জায়গাটির নাম হয় “গন্দাহাতি”।
★★ কিভাবে যাবেন :–
◆ সাঁতরাগাছি থেকে প্রতি মঙ্গলবার শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস ১৮.২৩ মিনিটে ছেড়ে পরেরদিন ০৫.০৮এ পলাসা পৌঁছায়। এটা আমার মতে খুব ভালো ট্রেন।
◆ যারা অন্যদিনে যাবেন, তারা হাওড়া থেকে ২০.৩৫এর যশবন্তপুর এক্সপ্রেসে পরের দিন ০৭.১৮তে পলাসা স্টেশনে নেমে দরদাম করে অটো/গাড়ি ভাড়া করে ৩২ কিমি দূরে গন্দাহাতি ফলস্ ঘুরে আসুন। আরো কিছু সাইট সিয়িং যোগ করলে ভাড়া বাড়বে। স্টেশনের বাইরে অজস্র অটো/গাড়ি পেয়ে যাবেন।
★★ কাছাকাছি আর কি কি দেখবেন :-
◆ গজপতি প্যালেস (বৃন্দাবন প্যালেস) – গন্দাহাতি থেকে ৩৫ কিমি
◆ আক্কুপল্লী বীচ (শিবসাগর বীচ) – পলাসা স্টেশন থেকে ১০ কিমি
◆ বারুভা বীচ – পলাসা স্টেশন থেকে ৩৫ কিমি
★★ কোথায় থাকবেন :–
পলাসা রেলস্টেশন ও বাসস্ট্যান্ডের আশেপাশে অনেক হোটেল আছে। তার মধ্যে ভালো গণপতি রেসিডেন্সি (9393391424), এছাড়া সূর্যরাজ (8945242257), অনন্তগিরি (8008970911), শঙ্কর লজ (8945241058)।
বারুভা বীচে থাকার জন্য রয়েছে APTDC-র হরিথা বীচ রিসর্ট (Online বুকিং হয়)।
★★ কোথায় খাবেন :–
বাসস্ট্যান্ডের কাছে অনেক রেস্টুরেন্ট আছে। তবে সব জায়গাতেই দক্ষিন ভারতীয় খাবার ছাড়া অন্য কিছু পাবেন না। ★★ কেনাকাটা :–
এখানে প্রচুর কাজুর চাষ হয়। কাজু প্রসেসিং-এর কারখানাও অনেক। বাসস্ট্যান্ডের আশেপাশে অনেক কাজুর দোকান আছে। কোলকাতা বা দীঘার থেকে কম দামে ভালো মানের কাজু কিনতে পারেন। ★★ কখন যাবেন :–
আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত আদর্শ সময়।। ★★ কিছু কথা :–
◆ যেখানেই যান না কেন আবর্জনা ফেলে আসবেন না।
◆ শুকনো খাবার ও জল সঙ্গে নিয়ে যাবেন। কারন ডিসেম্বর-জানুয়ারী মরশুম ছাড়া স্পটে কোন দোকান পাবেন না।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…