যারা ঐতিহাসিক স্থান ঘুরতে পছন্দ করেন এবং ইতিহাসের পুরানো নিদর্শন নিয়ে চর্চা করেন তাদের জন্য আজ আমি বলবো পশ্চিম মেদিনীপুরের এক ঐতিহাসিক নিদর্শনের গল্প l ইতিহাসের পাতায় মেদিনীপুরের নাম বার বার আসে l সে মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের গগনেস্বর গ্রামের কুরুমবেড়া দূর্গ প্রাচীনের সাক্ষ্য আজও বহন করে চলেছে l 700 বছরের পুরানো এই দূর্গ l
কুরুমবেড়া কথার অর্থ পাথরের প্রাচীর l লাল ল্যাটেরাইট পাথর বা মাকড়া পাথর নিৰ্মিত চতুর্দিক প্রাচীর বেষ্টিত এই দুর্গটি ওড়িশী শিল্প রীতিতে তৈরী।
দূর্গটির ইতিহাস সংক্ষেপে বলি, সূর্য বংশীয় রাজা গজপতি কপিলেন্দ্র দেব দূর্গটি নির্মাণ করেন l দূর্গটির নির্মাণকাল 1440 থেকে 1470 খিষ্টাব্দl মাকড়া বা ঝামা পাথর দিয়ে তৈরী এই দূর্গটি আসলে শিব মন্দির ছিল l কিন্তু প্রয়োজনে এটি দূর্গে পরিনিত হয় l মোগল আমলে তাহের খান এটিকে সেনাদের আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করেন l 1568 সালে বাংলা ও বিহারের আফগানী সুলতানরা উড়িষ্যা আক্রমণ কালে এই দূর্গটি সহ পুরো মেদিনীপুর দখল করে নেয় l আবার পরবর্তী কালে পাঠানদের পরাজিত করে ইংরেজরা এই দূর্গতি দখল করে l
‘মেদিনীপুরের ইতিহাস ‘ গ্রন্থের প্রণেতা যোগেশ্বর বসু লিখেছেন -“মন্দির গাত্রে উড়িয়া ভাষায় লিখিত যে প্রস্তরফলক খানি আছে তাহার গায়ে সকল অক্ষরই ক্ষয় হইয়া গিয়াছে, কেবল দু’একটি স্থান অপেক্ষাকৃত স্পষ্ট আছে l উহা হইতে ‘বুধবার’ও ‘মহাদেবাঙ্কর মন্দির’এই দুইটি কথা মাত্র পাওয়া যায় l”
পাঠান আমলে দাউদ খাঁ মোগলদের কর দেওয়া বন্ধ করে নিজেকে স্বাধীন নবাব ঘোষণা করেন l সেই সময় মোগলরা যুদ্ধ ঘোষণা করলে দাউদ খাঁ এই দূর্গে আশ্রয় নিয়েছিলেন l সেই সময় দাঁতনের মোগলমারির কাছে সেনা ছাউনি থেকে মোগল সৈন্যরা এই দূর্গ ঘিরে ফেলে l মৃত্যু হয় দাউদ খাঁর l ওই এলাকা থেকে ঔরঙ্গজেবের সময়কার মুদ্রারও সন্ধান মিলেছে l পরে এই দূর্গে মারাঠারাও ঘাঁটি তৈরী করেছিল বলে অনেকে মনে করেন l সম্রাট ঔরঙ্গজেবের রাজত্ব কালে 1691 সালে মোহাম্মদ তাহির তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এর ভেতরে নির্মাণ করেন l
* কোন সুরক্ষিত অস্ত্রাগারের হদিস নেই
*দুর্গের কোন দ্বিতীয় সুরক্ষা বা নিরাপত্তালয় দেওয়াল বা পরিখা নেই l
* কোন ওয়াচ টাওয়ার নেই
* কোন গোপন সুড়ঙ্গ সমন্বিত পলায়ন রাস্তা নেই l
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা এটি অধিগ্রহণ করা হয় 1990 সালে l কিন্তু সেভাবে কিছুই সংরক্ষণ হয়নি l অবাধে মানুষ এর মধ্যে যখন খুশি ঢোকে, নোংরা করে ।
কেশিয়ারি থেকে বেলদা যাওয়ার রাস্তায় 3 কিমি যাওয়ার পর কুকাই বাস স্টপেজ থেকে ডান দিকে গ্রামীণ পিচ রাস্তা ধরে আরও 3 কিমি গেলেই গগনেস্বর গ্রাম l
কলকাতা থেকে আসতে চাইলে গাড়িতে NH 6 ধরে এসে জীন শহর থেকে বালেশ্বরগামী NH 60 হাই রোডে গিয়ে বেলদার কেশিয়ারি মোড় এ ডানদিকে খুব সুন্দর রাস্তা ধরে 9/10 কিমি গিয়ে কুকাই বাস স্টপ থেকে বাম দিকের রাস্তা ধরতে হবে যা ওই গ্রামে নিয়ে যাবে l
তবে যারা দূর থেকে আসবেন তাদের বলে রাখি এখানে কোন থাকা বা খাওয়ার ব্যবস্থা নেই l বেলদা বাজারে থাকা খাওয়ার জায়গা আছে l শুধু কুরুমবেড়া দেখতে আসা পড়তা হবে না l সাথে মোগলমারি, পাথরা, কোন্নগর মন্দির, গোপগড় ইকো পার্ক, ভসরাঘাট জঙ্গলকন্যা সেতু ইত্যাদিও ঘুরতে পারেন l
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…