ওড়িশা ভ্ৰমণ-২, পুরী
বাইরে ঝমঝম করে বৃষ্টি আসাতে আমরা চায়ের দোকানে ঢুকে গেলাম, গরম গরম চা এর মজা নিতে নিতে বৃষ্টিও কমে গেল l এবার আমরা বেরোলাম, যাবো জগন্নাথ মন্দির l পুরীর সেই ভারত বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরের উদ্যেশে আমরা হাঁটা শুরু করলাম l রাস্তায় বেশ ভীড়, গাড়ি ঘোড়াও কম চলছে না l আমরা ভাবলাম সামনেই মন্দিরটি, বেশি হাঁটতে হবে না, কিন্তু সে মিথ্যা প্রমাণিত হলো, বেশ কিছুটা হাঁটতে হলো আমাদের l রাস্তার দুই ধারে বিভিন্ন দোকান l বিশেষ করে মিষ্টান্ন ভান্ডার, আর সেই দোকান গুলির সম্মুখ ভাগ খাজা জাতীয় মিষ্টির সম্ভারে সজ্জিত l এই খাজা গুলো পূজায় প্রসাদ হিসেবে ব্যবহার করা হয় l যেতে যেতে বাম দিকে রাস্তার ধারে ভারত সেবাশ্রম সঙ্ঘ দেখলাম l যাইহোক মন্দিরের সামনে পৌঁছে গেলাম, সে কী ভীড় !!!আর লম্বা লাইন, মন্দিরে ঢোকার জন্য l
বিকেলে সমুদ্র সৈকতের একটা ঘটনা বলি…. সুদর্শন পট্টানায়েকের বালি শিল্প দেখছিলাম ঘুরে ঘুরে, ঠিক সেই সময় উনি নিজে উপস্থিত ছিলেন, আরো অনেকে উপস্থিত ছিলেন, নতুন কিছু শিল্পীকে তিনি পুরস্কার আর সার্টিফিকেট তুলে দিলেন, আমি সুযোগ করে তার সাথে সেলফি নেওয়ার আবদার করলাম, তিনি সম্মতি দিতেই খ্যাচ খ্যাচ করে করা সেলফি তুলে নিলাম l মন টা খুশি হয়ে গেল l
(ক্রমশ… পরের পর্ব )
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…