স্যামসাংয়ের নতুন ফোনে ফের চমক

টেক ডেস্ক: স্যামসাংয়ের প্রতিটি ফোনেই যেন কিছু না কিছু চমক থাকে। যেমন বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, আর সেই জল্পনা সত্যি করে আর কিছুদিনের মধ্যে লঞ্চ হতে চলেছে জনপ্রিয় কোম্পানি স্যামসাংয়ের Galaxy S21। একটি নয়, একাধিক হ্যান্ডসেট পেয়ে যাবেন এই সিরিজে। এই সিরিজের মধ্যে আপনারা পেতে চলেছেন S21, S21 Plus, S21 Ultra -এই তিনটি ফোন।
এর মধ্যেই তিনটি ফোনের দাম প্রকাশ হয়ে গেছে। জানা যাচ্ছে, Galaxy S21 – এর দাম হতে চলেছে ৮৪৯ ইউরো অর্থাৎ ৭৬,০০০ টাকা। অন্যদিকে, S21 Plus এর দাম হতে চলেছে ১,০৪৯ ইউরো অর্থাৎ ৯৪,৫০০ টাকা এবং Galaxy S21 Ultra ফোনের দাম হতে চলেছে ১,৩৯৯ ইউরো অর্থাৎ ১.২৬ লক্ষ টাকা।এই সমস্ত দাম গুলি হল এই ফোনের বেস মডেলের।
আপনারা নতুন ভার্সনে এলিভেটেড ক্যামেরা মডেল পাবেন। এছাড়া ক্যামেরা ঘিরে গ্লসি মেটাল কেস আপনারা পাচ্ছেন। S21 মডেলে আপনারা পেতে চলেছেন ফ্যান্টম ভায়োলেট, ফ্যান্টম গ্রে, ফ্যান্টম পিঙ্ক এবং ফ্যান্টম হোয়াইট অপশন। অন্যদিকে, S21 Plus ফোনে থাকছে ফ্যান্টম গ্রে, ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম ভায়োলেট অপশন।
প্রত্যেকটি ফোনের বেস মডেল ১২৮ জিবি স্টোরেজ যুক্ত। তবে আরও কিছু স্টোরেজ অপশন আপনারা পাবেন।

সবশেষে, জানিয়ে রাখি S21 Ultra স্মার্টফোনের লুক এবং রং সবকিছুই অন্যান্য মডেল থেকে আলাদা হতে চলেছে। এমনকি এই ফোনের ক্যামেরা মডেল একেবারে আলাদা হবে অন্যগুলির থেকে।

আর উল্লেখিত দামগুলি ফোনটির ইউরোপিয়ান মার্কেটের জন্য। অন্যান্য মার্কেটে গেলে দাম অনেকটা কম হয়ে যাবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে যদি ভারতে আসে তাহলে এই ফোনের দাম অনেকটা কমবে। তবে সবথেকে আকর্ষনীয় বিষয় হল এই ফোনের রং। আগের থেকে একেবারে অন্যরকম হতে চলেছে নতুন সিরিজের ফোনগুলি। এছাড়া এই ফোনের ক্যামেরা বাম্প আগের থেকে বদলে যাবে অনেকটাই।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…