শালবনীতে নিজের ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু চালকের

নিজস্ব সংবাদদাতা, শালবনী :- স্টেশন চত্বরে ট্রাক্টারে করে মোরাম ফেলতে গিয়ে নিজের ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো চালকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভাদুতলা তে। মৃত ওই ট্রাক্টর চালকের নাম সাগর (৩৭), বাড়ি চন্দ্রকোনা রোডের আঁখছড়া তে৷

স্থানীয় সুত্রে জানা গিয়েছে রেল দপ্তরের আদ্রা ডিভিশনের ভাদুতলা জঙ্গলমহল স্টেশন চত্বরের বৃদ্ধি করার জন্য কন্ট্রাক্টরের মাধ্যমে মোরাম বিছানোর কাজ চলছিল প্রায় কুড়ি বাইশ দিন ধরে। সেই মতো এদিন সকালে চার টি ট্রাক্টারে করে মোরাম বোঝায় করে নিচু স্থান থেকে স্টেশন চত্বরে নিয়ে যাওয়া হচ্ছিল।

তার মধ্যে সাগরের ট্রাক্টার টিও ছিল৷ নিচু স্থান থেকে উঁচু স্থানে যাওয়ার সময় অসাবধানে ট্রাক্টারের সামনের চাকা শুন্যে ভেসে যেতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালকের আসন থেকে ছিটকে মাটিতে পড়ে যায়, তখনই নিজের ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় চালক।

দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসে কর্মরত অন্যান্য শ্রমিকরা। তারাই শালবনী থানায়, কনট্রাকটর এবং মৃতের বাড়িতে খবর দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে শালবনী থানার পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। অকস্মাৎ এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: accident

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…