মাদকচক্রে নাম জড়াল সেইফ কন্যা সারা আলী খান, শীঘ্রই সমন পাঠাবে এনসিবি

ওয়েব ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদকচক্রের যোগ থাকায় ইতিমধ্যেই এনিসিবির তরফে সুশান্তের বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ প্রথমদিকে মাদকের কথা অস্বীকার করলেও পরে অবশ্য চাপের মুখে সকলেই সে কথা স্বীকার করে নেন। এই মূহুর্তে মুম্বাইয়ের বাইকুলার জেলে রয়েছে রিয়া। ইতিমধ্যেই দু’বার জামিনের আবেদন করা হলেও আদালতের তরফে একেবারেই তা খারিজ করে দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র রিয়া চক্রবর্তী নন। রিয়াকে জিজ্ঞাসাবাদে জেরার মুখে বলিউডের আরও ২৫ জন প্রথম ও দ্বিতীয় সারির তারকার নাম উঠে এসেছে।

জানা গিয়েছে, জেরায় রিয়া নিজের মুখে স্বীকার করেছেন সুশান্তের ফার্ম হাউসে ড্রাগস পার্টিস হতো। সেখানে বেশ কিছু বলিউড তারকাও উপস্থিত থাকতেন। তবে ২৫ জন তারকার মধ্যে এই মূহুর্তে যে দুজনের নাম সামনে এসেছে তারা হলেন সারা আলি খান এবং রাকুল প্রীত। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে ইতিমধ্যেই লিস্ট তৈরি করা হয়েছে। সেই লিস্টে থাকা নাম অনুযায়ী সমস্ত বলিউড তারকাদের জিজ্ঞাসাবাদ করবে এনসিবি আধিকারিকরা। শুধু তাই নয়, এনিসিবির তফন্ত অনুযায়ী মুম্বাই ও গোয়া মাদক দ্রব্য লেনদেনের আখরা৷ সেকারণে ইতিমধ্যেই মুম্বাই এবং গোয়ার ৭ টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে৷ সেখানকার যে সব জায়গায় মাদক দ্রব্যের লেন দেন হয়, ইতিমধ্যেই রিয়ার বয়ানেই সেই জায়গাগুলির নাম উঠে এসেছে। সে অনুযায়ী তদন্ত করা হবে৷

এদিকে শুক্রবার সেশন কোর্টে রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ হতেই তাদের আইনজীবী সতীশ মানসিন্ধে ফের উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন বলেই জানা গিয়েছে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সতীশ মানেসিন্ধে জানান, “রায়ের কপি হাতে পেলে আমরা আগামী সপ্তাহে বম্বে হাইকোর্টের সামনে জামিনের আবেদন জানাব।” তবে শুধুমাত্র রিয়ার আইনজীবী নন, একই সাথে দীপেশ, স্যামুয়েল সহ বাকি দুই অভিযুক্তের আইনজীবীরাও পুনরায় উচ্চ আদালতে জামিনের আবেদন করবে বলেই জানা গিয়েছে। একই সাথে তিনি এদিন বলেন, ” আমার মক্কেল রিয়া চক্রবর্তী কোনওরকম অপরাধ করেননি। এই মামলায় তাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে।”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…