ওয়েব ডেস্ক : সুশান্ত মৃত্যু মামলার তদন্তে নেমে মাদক কান্ডে জড়িত থাকায় সম্প্রতি সইফ কন্যা সারা আলি খানকে সমন পাঠিয়েছিলেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ( NCB)। সমন পাওয়ার পরেই NCB দফতরে হাজিরা দিতে মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিমের সঙ্গে গোয়া থেকে মুম্বই ফিরতেও দেখা যায় সারা আলি খানকে। অন্যদিকে, সারা মুম্বাই আসার আগের দিনই দ্বিতীয় পক্ষের স্ত্রী করিনা কাপুর খানকে সাথে নিয়ে শুটিংয়ে দিল্লি উড়ে গিয়েছিলে সইফ আলি খান। এরপরই গুঞ্জন শোনা গিয়েছিল, মাদককাণ্ডে মেয়ে সারার নাম জড়াতেই নিজের ইমেজ বাঁচাতে তাঁর থেকে দূরে থাকতেই সেসময় দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সইফ আলি খান। এই নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন চরমে উঠেছে৷ ফলে শেষমেশ এই নিয়ে মুখ খুললেন সইফ আলি খান।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সইফ জানান, তাঁর তিন ছেলে মেয়েকেই সমান ভাবে ভালবাসেন তিনি। তাদের জন্য সবসময়ই হাজির রয়েছেন তিনি। তবে সইফ এও স্বীকার করেন যে তিনি তৈমুরের সঙ্গে বেশি সময় কাটান ঠিকই তবে ইব্রাহিম ও সারার সঙ্গে প্রতিমূহুর্তে যোগাযোগ রাখেন। তাঁর তিন ছেলে মেয়ের জন্যই তাঁর হৃদয়ে আলাদা আলাদা জায়গা রয়েছে বলেও জানান অভিনেতা। অভিনেতার সাফ জানান, যদি তিনি সত্যিই সারাকে নিয়ে কোনো বিষয়ে চিন্তিত থাকেন তবে সেই সময় তৈমুর কোনোভাবেই তাঁর মন ভাল করতে পারে না।
এখানেই থামেননি সইফ। তিনি আরও বলেন, যেহেতু তাঁর তিন সন্তানের বয়স আলাদা আলাদা, সেহেতু তাদের আলাদা ভাবেই যত্ন করতে হয়। সারা ও ইব্রাহিমের সঙ্গে যদি তিনি থাকতে না পারেন, সেক্ষেত্রে ফোনে তারা দীর্ঘক্ষণ কথা বলতে পারেন কিংবা ডিনার টেবিলে বসে আলোচনা করতে পারেন। কিন্তু তৈমুরের ক্ষেত্রে তা একেবারেই সম্ভব নয়।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…