দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৮ বছর পার, অনুরাগীদের জানালেন সইফ-করিনার সুখী দাম্পত‍্যের রহস‍্য

ওয়েব ডেস্ক : দেখতে দেখতে ৮ বছর পার হয়ে গেল। বলিউডে এক সময়কার হিট জুটিদের নাম নিলে একবাক্যে দর্শকদের মুখে শাহিদ কাপুর ও করিনা কাপুরের খানের নাম থাকলেও পরবর্তীতে সেই নাম বদলেছে। সময় যত গড়িয়েছে সইফ আলি খানের সঙ্গেও করিনা কাপুর খানের সম্পর্কের রসায়ন ক্রমশ গভীর হয়েছে৷ অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর একসময় সেই সম্পর্ক শেষ হয়। তারপরই সইফ আলি খানের করিনার বন্ধুত্ব হয়। সেই একসময় গড়ায় বন্ধুত্ব গড়ায় প্রেমে। আর সেখান থেকে বিয়ের সিদ্ধান্ত নেনে দুই তারকা।

শুক্রবার ১৬ অক্টোবর ছিল করিনা ও সইফের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে দীর্ঘ ৮ বছরের দাম্পত্য জীবন একসঙ্গে কাটিয়ে ফেলেছেন সইফ-করিনা। কয়েক বছর আগেই পরিবারের নতুন সদস্য হিসেবে তৈমুর এসেছে। তৈমুরের পর ফের এক সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। এদিকে দীর্ঘ কয়েকমাস লকডাউন কাটানোর পর লকডাউন উঠতেই স্বামী ও ছেলের সঙ্গে নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’-র শুটিংয়ের জন‍্য দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন করিনা। কিছুদিন আগেই সেই ছবির শুটিং শেষ হয়েছে। ছবির শুটিংয়ের শেষদিন আমির খানের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন বলিউডের হার্টথ্রব। যেহেতু করোনা পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে শুটিং করতে হয়েছে, সেহেতু সেকথা মাথায় রেখে অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে সেটে সমস্তরকম ব্যবস্থা করে শুটিং হয়েছে। তার জন‍্য অভিনেত্রী ধন‍্যবাদ জানান গোটা টিমকে।

শুক্রবার সইফ-করিনার দাম্পত‍্য জীবনের ৮ বছর পূর্ণ হয়েছে৷ এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী জানান, তাঁরা দুজনেই স্প‍্যাগেটি ও ওয়াইন খুব ভালবাসেন। এটাই তাদের সুখী দাম্পত‍্যের রহস‍্য। তবে শুটিং শেষ হলেও আপাতত দিল্লিতে পতৌদি প‍্যালেসেই রয়েছেন সইফ ও করিনা। এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় নাম জড়ায় সইফ আলি খানের মেয়ে সারা আলি খান এর। মুম্বই ফেরার একদিন পরেই NCBর জেরার মুখে পড়তে অভিনেত্রীকে। অন্যদিকে সারা NCB-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার দিনই দ্বিতীয় পক্ষের স্ত্রী করিনা কাপুর খানকে নিয়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন সইফ আলি খান। এই নিয়ে জলঘোলাও কম হয়নি। নেটিজেনদের বলতে শোনা যায়, মেয়ের কীর্তির জন্য লজ্জিত সইফ। তাই সারার থেকে দূরে থাকতেই দিল্লির পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাবা সইফ আলি খান। এই নিয়ে নেটিজেনদের মধ্যে গুঞ্জন চরমে উঠলে স্বাভাবিকভাবেই মুখ খুলতে বাধ‍্য হন সইফ।

সম্প্রতি এক জনপ্রিয় সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সইফ জানান, তাঁর তিন ছেলে মেয়েকেই সমান ভাবে ভালবাসেন তিনি। তাদের জন‍্য সবসময়ই হাজির রয়েছেন তিনি। তবে সইফ এও স্বীকার করেন যে তিনি তৈমুরের সঙ্গে বেশি সময় কাটান ঠিকই তবে ইব্রাহিম ও সারার সঙ্গে প্রতিমূহুর্তে যোগাযোগ রাখেন। তাঁর তিন ছেলে মেয়ের জন‍্যই তাঁর হৃদয়ে আলাদা আলাদা জায়গা রয়েছে বলেও জানান অভিনেতা। অভিনেতার সাফ জানান, যদি তিনি সত্যিই সারাকে নিয়ে কোনো বিষয়ে চিন্তিত থাকেন তবে সেই সময় তৈমুর কোনোভাবেই তাঁর মন ভাল করতে পারে না। তিনি আরও বলেন, যেহেতু তাঁর তিন সন্তানের বয়স আলাদা আলাদা, সেহেতু তাদের আলাদা ভাবেই যত্ন করতে হয়। সারা ও ইব্রাহিমের সঙ্গে যদি তিনি থাকতে না পারেন, সেক্ষেত্রে ফোনে তারা দীর্ঘক্ষণ কথা বলতে পারেন কিংবা ডিনার টেবিলে বসে আলোচনা করতে পারেন। কিন্তু তৈমুরের ক্ষেত্রে তা একেবারেই সম্ভব নয়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…