দ্বিতীয়বার বাবা হচ্ছেন সইফ আলি খান, স্ত্রী সন্তানদের নিয়ে পতৌদিতেই পাকাপাকিভাবে থাকার ইঙ্গিত অভিনেতার

ওয়েব ডেস্ক : আর কয়েকমাসের অপেক্ষা, এরপরই দ্বিতীয়বার বাবা হতে চলেছেন সইফ আলি খান। সেকারণেই আর তর সইছে না সইফের। জানা গিয়েছে, সন্তানের জন্মের পর খুব শীঘ্রই তারা নিজের পরিবারের সকলের সাথে পতৌদি প্যালেসেই পাকাপাকিভাবে থাকতে চান অভিনেতা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাকারে এমনটাই জানিয়েছেন বলিউড অভিনেতা সইফ আলি খান। পাশাপাশি তিনি জানান, তৈমুর এখন অনেকটাই বড়ো হয়ে গিয়েছে, ফলে আগের মতো সে আর ভয় পায়না বরং পতৌদি প্যালেসের বাগানে সেখানকার পোকা-মাকড় কিংবা প্রজাপতির পিছনে রীতিমতো ধাওয়া করে বেড়ায় ছোট্ট তৈমুর।

তবে পতৌদিতে স্থায়ীভাবে বসবাস করার বিষয়ে অভিনেতা একপ্রকার ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, “আমি তো পারব এবং সেটা একটা দারুণ জীবন হবে। আমার একটা আস্ত বাগান রয়েছে,আমি সাঁতার কাটব, রান্না করব, বই পড়ব- এবং সঙ্গে থাকবে পরিবার, মাঝেমধ্যে বন্ধুরা আসবে- গল্প হবে, আড্ডা জমবে। আমি এটাই করে আসছি দীর্ঘ সময় ধরে, আমাদের মুম্বইতেও একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, তাই কাজের সূত্রে আমরা সহজেই আসতে পারব এখানে। তবে পতৌদির আশেপাশে আমাদের একটা ভালো স্কুল প্রয়োজন।”

এদিকে, খুব শীঘ্রই দ্বিতীয়বার বাবা হতে চলেছেন পতৌদির নবাব তথা অভিনেতা সইফ আলি খান। এবিষয়ে তিনি জানান, ‘ছেলে মেয়ে মানুষ করবার জন্য এটা একদম পারফেক্ট বয়স। তোমার যখন বয়স কম থাকে,তখন তুমি নিজেকে নিয়েই বেশি ব্যস্ত থাকো, তোমার কেরিয়ার নিয়ে- তবে এখন তুমি অনেক বেশি স্থির, আর্থিকভাবে স্বচ্ছল, তোমার হাতে সময় অনেক বেশি সঙ্গে ধৈর্য- ভালোবাসার পাশাপাশি সন্তানের জন্য এগুলো থাকাও খুব জরুরি। আর নিজের জন্মভূমির চেয়ে ভালো জায়গা আর কী বা হতে পারে এই মুহূর্তগুলো উপভোগ করার জন্য! রবিবার সকালে ঘুম থেকে উঠে বড় বিছানায় বই পড়ার আনন্দ-আর তোমাকে চারপাশে ঘিরে থাকবে তোমার স্ত্রী, সন্তানেরা এবং তোমার প্রিয় সারমেয়।” ফলে স্বাভাবিকভাবেই খুব শীঘ্রই নিজের জন্মভূমি হরিয়ানার পতৌদিতে স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করার স্পষ্ট ইঙ্গিত দিলেন পতৌদি নবাব তথা বলিউড অভিনেতা সইফ আলি খান।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…