লকডাউনের মধ্যেই সবংয়ের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে হাপিস ১০০কেজি ডাল

নিজস্ব সংবাদদাতা: লকডাউনের মধ্যে যখন মোটের ওপর চুরি ডাকাতির খবর নেই বললেই চলে তখন সবংয়ের এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছাড়লো এলাকায়! অবাক করা কান্ড আরও যে কেন্দ্রটির জানলা দরজা এবং তালা অটুট থাকা স্বত্ত্বেও ২বস্তা ভর্তি ডাল কী ভাবে চুরি হল সেটাই অবাক করেছে সবাইকে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের হরেকৃষ্ণ আংশিক বুনিয়াদি বিদ্যালয় চলা ৯৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি অনিতা মাইতি জানিয়েছেন, আগামী সোমবার সকালে শিশুদের মধ্যে চাল, ডাল, আলু ইত্যাদি বন্টনের  ব্যবস্থা করা হয়েছে । আর সেই কারনে আজ সকালে সরকারি দপ্তর থেকে গাড়ি করে চাল দিতে আসার কথা। তাই সকালে গিয়ে দেখি তালা ভাঙা নেই,জানালা দরজা অটুট কিন্তু দু’ বস্তা ডাল উধাও। অবাক হওয়ার মত কান্ড এই যে ঘরের ভিতরে রয়েছে আরও পাঁচটি চালের বস্তা রয়েছে সেগুলি চোর নেয়নি।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিকল্প চাবির ব্যবস্থা করেছিল চোর কারন একমাত্র চাবি দিদিমণির কাছেই থাকে। আর চালের চাইতে যেহেতু ডালের দাম বহুগুন বেশি তাই বেছে বেছে ডালের বস্তা নিয়ে গেছে চোরের দল। দল এই কারনেই যে একজনের পক্ষে দুটি ডালের বস্তা তালা অটুট রেখে সাধারন ভাবে সম্ভব নয়। চুরি যাওয়া ডালের মূল্য প্রায় ১২হাজার টাকা। তদন্ত শুরু করেছে পুলিশ। দিদিমনি ও অন্যকর্মীর সঙ্গে কথা বলছে তারা ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…