এখন খবর

সবংয়ে রেশন দুর্নীতি, বাতিল ডিলারের লাইসেন্স

নিজস্ব সংবাদদাতা: ২টি গ্রামের মানুষকে রেশন দেওয়া হয়নি ও আরও কয়েকটি অভিযোগে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের একটি এফ .আর.শপ মালিকানার লাইসেন্স স্থগিত করে দিল পশ্চিম মেদিনীপুর খাদ্য নিয়ামক দপ্তর। ঘটনাটি ঘটেছে সবংয়ের খাগড়াগেড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে। প্রসঙ্গত খাগড়াগেড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির অধীনে থাকা রেশন দোকানটির লাইসেন্স আপাতত বাতিল বলে জানিয়ে দেওয়া হয়েছে খড়গপুর মহকুমা খাদ্য সরবরাহ ও নিয়ামক দপ্তরের পক্ষ থেকে। উল্লেখ্য এই সমবায় সমিতিটি তৃণমূল পরিচালিত এবং এর সম্পাদক গুরুপদ মাইতি আবার সবং পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী হিসাবে নির্বাচিত সদস্য।

এমাসের গোড়ায় স্থানীয় গোটগেড়িয়া গ্রামের বাসিন্দা তথা রেশন গ্রাহক এবং তৃণমূলেরই নেতা সবং ব্লক ডেভলাপমেন্ট অফিসার ও ফুড ইনসপেক্টরকে অভিযোগ জানান যে ওই সমবায় সমিতি কয়েকটি গ্রামের মানুষকে রেশন দিচ্ছেনা। এর পরিপ্রেক্ষিতে দুটি পৃথক তদন্ত হয়। অভিযোগ ছিল যে গ্রামের গ্রাহককে রেশন দেওয়া হয়নি এবং অন্তদয় গ্রাহকদের ১কেজি করে চাল কম দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ভাবে অভিযোগ সত্য বলে প্রমানিত হওয়ায় ওই সমিতির রেশন লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

অভিযুক্ত সমবায় সমিতির সমবায় সমিতির সম্পাদক গুরুপদ মাইতি বলেন, অভিযোগ কোনও গ্রাহক করেননি। করেছিলেন তিনি তৃণমূলেরই স্থানীয় নেতা। প্রাথমিক ভাবে আমরা আটা কম পেয়েছিলাম তাই দেওয়া যায়নি পরে আটা আসতেই তা দেওয়া হয়েছিল। আমরা তা খাদ্য নিয়ামককে জানিয়েও ছিলাম। তারপরও কেন লাইসেন্স বাতিল করা হয়েছে জানিনা তবে আমাদের কাছে এখনও কোনও নির্দেশ আসেনি।
অন্যদিকে ঘটনায় খুশি সুকুমার মাইতি বলেন, আমি চাই উপযুক্ত শাস্তি হোক। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা সবং থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য, জেলা তৃনমূল কংগ্রেসের নেতা অমূল্য মাইতি বলেন আমি শুনেছি। তবে সরকারি ভাবে যা পদক্ষেপ নেওয়ার নিয়েছে এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করছি না।

ঘটনায় অবশ্য সবং এলাকার শাসকদলের দুটি গোষ্টির দরজা ফের প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত গুরুপদ মাইতি অমূল্য মাইতির এবং অভিযোগকারী সুকুমার মাইতি রাজ্যসভার সদস্য মানস ভূঁইয়ার অনুগামী বলেই পরিচিত। সবংয়ে প্রায়ই এই দুই গোষ্টির মধ্যে বিভিন্ন ইস্যুতে তরজা প্রকাশ্যে নেমে আসতে দেখা গেছে। খাগড়াগেড়িয়া সমবায় সমিতির বিরুদ্ধে অভিযোগ উঠতেই সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গিয়েছিল মানস গোষ্টির নেতাদের। গুরুপদ মাইতির দাবি ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে। যদিও মানস গোষ্টির দাবি, দীর্ঘদিন ধরেই গরীব মানু্ষের রেশন লুট করা হচ্ছিল। প্রশাসন সঠিক পদক্ষেপ নিয়েছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…