সবংয়ে দড়ি ধরতে গিয়ে বিদ্যুতের তার ধরে তড়িদাহত হয়ে মৃত ব্যক্তি

শশাঙ্ক প্রধান: কথায় আছে রজ্জুতে সর্প ভ্রম অর্থাৎ দড়িকে সাপ বলে ভুল করা। বিষয়টা মজার নিশ্চই কিন্তু উলটোটা হলে ভয়ঙ্কর । কেউ যদি সাপকেই দড়ি বলে ভেবে নেয় তাহলে কী মারাত্মক হতে পারে। সাপের মতই বিষাক্ত হল বিদ্যুতের ছোবল। দড়ি ভেবে সেই বিদ্যুতের তার ধরে প্রাণ হারালেন এক ব্যক্তি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলপাই গ্রাম পঞ্চায়েতের তিলন্ত পাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুমন প্রামানিক। এদিন সকাল ৯টা নাগাদ নিজের বাড়ির উঠোনে বিদ্যুৎ চালিত ধানঝাড়া মেশিনে ধান ঝাড়ছিলেন ৪৮ বছর বয়সী সুমন। বিদ্যুতের সংযোগ নেওয়া হয়েছিল বাড়ির মধ্য থেকেই। সুমনের বাড়ির সংলগ্ন গোয়াল ঘর। উঠোন তার মধ্যি খানে অবস্থিত। বাড়ি থেকে আনা বিদ্যুৎ তারটি উঠোনের মধ্যে নিয়ে আসা হয় গোয়ালঘরের সামনে দিয়ে বরাবর নিচে ফেলে।

পরিবার এবং প্রতিবেশি সূত্রে জানা গেছে মেশিনে যখন সুমন ধান ঝাড়ার কাজ করছিলেন তখনই গোয়ালের ভেতর থেকে একটি গরু দড়ি ছিঁড়ে বেরিয়ে উঠোনে চলে আসে। সেই গরুর ক্ষুরে লেগে বিদ্যুৎ বাহিত তারটি ছিঁড়ে যায়। ফলে মেশিনটি বন্ধ হয়ে যায়। এক প্রতিবেশী জানিয়েছেন গরুটি দুষ্ট প্রকৃতির, দৌড়ে মাঠে চলে গেলে অন্যের জমি ক্ষতি করতে পারে ফলে গরুটিকে আটকানো জরুরি মনে করেছিলেন সুমন কিন্তু তাঁর মাথায় ঘুরছিল তারের ছেঁড়া অংশ জুড়ে ফের বিদ্যুৎ সংযোগ ঘটিয়ে ধান ঝাড়ার কাজ শুরু করতে হবে। সেটার জন্য আগে বাড়ির ভেতরে গিয়ে সুইচ অফ করা জরুরি ছিল।

যাইহোক সেই কাজটি পরে হবে মনে করেই হয়ত গরুর দড়ি ধরে ফের তাকে গোয়ালে ঢোকানোর মনস্থ করেছিলেন সুমন কিন্তু যেহেতু তাঁর মাথার মধ্যে একই সাথে বিদ্যুৎ তার জোড়ার বিষয়টিও ছিল তাই বাড়ির দিক থেকে আসা তার টিকেই ধরে ফেলেন সুমন আর প্রায় সাথে সাথে তড়িদাহত হয়ে ‘মাগো’ মাটিতে পড়ে যান তিনি।

প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার প্রায় সাথে সাথেই গরম দুধ খাইয়ে একটি চারচাকা জোগাড় করে সুমনকে নিয়ে প্রতিবেশীরা ছুটে যান ৩ কিলোমিটার দুরে জলচক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তাঁকে হাসপাতালের বিছানায় নিয়ে যাওয়া অবধি বেঁচেও ছিলেন সুমন কিন্তু পরে মারা যান তিনি। ততক্ষণ তাঁর হাত-পা ঘষে দেহের উত্তাপ ও রক্তসঞ্চালন বজায় রাখার চেষ্টা করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই মারা যান তিনি। জলচক স্বাস্থ্যকেন্দ্র পিংলা থানার অন্তর্গত হওয়ায় ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সংগ্ৰহ করেছে পিংলা থানার পুলিশ। সুমনের স্ত্রী ছাড়াও ১৬ বছরের ছেলে রয়েছে। তাঁর ১৯ বছরের মেয়েটিকে আগেই বিয়ে দিয়ে দিয়েছিলেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…