নিজস্ব সংবাদদাতা: এক মাতাল ছেলের বেয়াদপির প্রতিবাদ করেছিলেন বাবা তারই পরিনতি নিদারুন হল শেষ অবধি, বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সর্বস্ব পুড়িয়ে দিল মাতাল সন্তান। ঘটনায় গনরোষ তৈরি হয়েছে এলাকায়। পুলিশের ভয়ে পলাতক গুনধর। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর সবং ব্লকের জুলকাপুর এলাকায়।
গত শুক্রবার মদ্যপ অবস্থায় বিকাশ বউকে বেধড়ক মারধর করে। বাবাকে আটকাতে গিয়ে বেধড়ক মার খায় কিশোর ছেলেও। পুত্রবধূ আর নাতির এই পরিণতি মানতে পারেননি বিজয়। তিনি পুত্রবধূকে পরামর্শ দেন বাপের বাড়ি চলে যাওয়ার জন্য। শ্বশুরের কথায় বউমা বাপের বাড়ি চলে যায়। এরপরই বিকাশ হুমকি দিয়েছিল বাবাকে দেখে নেওয়ার। শনিবার মধ্যরাতে বিজয় মানার পুরো পরিবার যখন ঘুমিয়ে ছিল তখুনি সম্ভবত বিজয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিকাশ। সম্ভবত বলা এই কারনেই যে স্বচক্ষে ঘটনাটি কেউ দেখেনি তবে বিজয়ের অভিযোগ তাই।
বিজয় জানান, গতকাল আমার ছেলে বিকেলে এসে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় এবং অকথ্য গালিগালাজ করে। তারপরই গতকাল রাতে আমরা ঘুমিয়ে যাওয়ার পর ছেলে বাড়িতে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতী কে নিয়ে এসে।”
আগুন লাগতে দেখেই রাতেই প্রতিবেশীরা ঝাঁপিয়ে পড়েন আগুন নেভাতে। এলাকাবাসীদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। তবে প্রায় সব কিছুই পুড়ে গিয়েছে বিজয় এবং তার পরিবারের। এই ঘটনার সময় থানায় অভিযোগ করে ছেলের বাবা। মধ্যরাতেই ঘটনাস্থলে আসে সবং থানার পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত ছেলে পলাতক। গোটা ঘটনায় বিকাশের ওপর ক্ষেপে রয়েছেন এলাকাবাসী। এদিকে বিজয় রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় বিষয়টিকে নিয়ে প্রাথমিক ভাবে রাজনীতির চেষ্টা করা হয়েছিল প্রথম দিকে কিন্তু স্থানীয় বাসিন্দাদের কঠোর মনোভাবে পিছিয়ে যায় তারা।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…