২০ দিন আগের বিস্ফোরণের সঙ্গে শনিবারের খুবই মিল। দুটি বিস্ফোরণ হয়েছে সবং থানার মোহাড় গ্রামপঞ্চায়েত এলাকায় এবং আগের মতই শনিবারের বিস্ফোরণটি ঘটেছে তৃনমূল কর্মী সমর্থক পরিবারেই। শনিবার দুপুরের বিস্ফোরণটি ঘটেছে উত্তর নিমকি মোহাড় গ্রামের এক সক্রিয় তৃনমূল কর্মী বাদল প্রধানের গোয়াল ঘরে। আর অবশ্যই দুটি বিস্ফোরণই হয়েছে প্রচন্ড রৌদ্র তাপে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভর দুপুরে ঘটনাটি ঘটেছে বাদল প্রধানের বাড়ির গোয়ালে। বিস্ফোরণের অভিঘাতে গোয়াল ঘরের দেওয়াল ধসে পড়ে এবং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোয়ালঘরের চালা। পাশে থাকা একটি শৌচালয় ক্ষতিগ্রস্ত হয়। গোয়ালঘর চাপা পড়ে একটি গরুর মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।
ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এদিকে ঘটনার পরই ওই জায়গাটি ঘিরে ফেলে কিছু ব্যক্তি। তারা স্থানীয় মানুষকে কাছে যেতে বাধা দেয় বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল- বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঠিক একই ঘটনা ঘটনা ঘটেছিল দিন কুড়ি আগে মোহাড় গ্রামে। সেখানেও এক তৃনমূল সমর্থক পরিবারের ব্রয়লার ফার্মে বিস্ফোরণের ঘটনা ঘটে ভর দুপুরে।
তৃনমূলের অভিযোগ, বিজেপি দুষ্কৃতীরা চক্রান্ত করে তৃণমূলকে ফাঁসানোর জন্য ওই গোয়াল ঘরে বোমা রেখে গিয়েছিল। এই ঘটনার সঙ্গে কোন তৃণমূল কর্মী জড়িত নয়। ঠিক এমনটাই অভিযোগ করা হয়েছিল সেই তৃনমূল সমর্থক পরিবারের ব্রয়লার ফার্মে বিস্ফোরণের পর।
বিজেপির সবং পূর্ব মন্ডলের সভাপতি উত্তম সামন্ত অভিযোগ করেছেন, “গোটা মোহাড় জুড়েই এই বোমা মজুত রয়েছে। পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে এই বোমাগুলি না উদ্ধার করলে কোনওদিন আরও বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।” তিনি আরও বলেন, “এলাকায় বিজেপির কর্মীরা নেই বললেই চলে। তাঁদের মোটরবাইক, সাইকেল ইত্যাদি ছাড়িয়ে নেওয়া হয়েছে। যারা সন্ত্রাসের ভয়ে নিজের ঘরেই থাকতে পারছেনা তারা অন্যের ঘরে বোমা রাখতে যাবে কী করে?”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। উল্লেখ্য গত বুধবারই বিষ্ণুপুর গ্রামপঞ্চায়েতের জগন্নাথচক গ্রাম থেকে প্রচুর বোমা উদ্ধার করেছিল পুলিশ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…