এখন খবর

আমফানের ক্ষতিপূরণ নিয়ে জালিয়াতি, সবংয়ে বিজেপির অবস্থানে হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা: আমফানের ক্ষতিপূরন সহ একগুচ্ছ দাবি নিয়ে সবংয়ের বুড়াল গ্রামপঞ্চায়েতের সামনে বিজেপি কর্মীদের অবস্থান স্থলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বুধবারের এই ঘটনায় অবস্থানের জন্য ব্যবহৃত চেয়ার লুট করার পাশাপাশি খাবার ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বিজেপির সবং বিধানসভা এলাকার আহবায়ক শিশির কুলবী দাবি করেছেন, ” সারা পশ্চিমবাংলার মতই আমফানের ক্ষতিপূরণ, ১০০দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ইত্যাদি নানা বিষয়ে দুর্নীতির চরমে উঠেছে সবংয়ের পঞ্চায়েতগুলিতেও। এই সব বিষয় নিয়েই আমরা বুড়াল গ্রাম পঞ্চায়েতের প্রধাননের কাছে ডেপুটেশন দিতে চেয়ে চিঠি দিয়েছিলাম। প্রথমে উনি আমাদের ২২তারিখ সময় দেন। তারাপর নিজেই বলেন ওই দিন গুরুত্বপূর্ণ মিটিং থাকায় অন্য একদিন সময় দেবেন। এরপর আমরা সময় চাইতে গেলে উনি বলেন, আমাদের ডেপুটেশন নিতে পারবেননা। এরপরই বুধবার আমরা অবস্থান করার সিদ্ধান্ত নেই গ্রামপঞ্চায়েত অফিসের সামনে।”

বিজেপির অভিযোগ বেলা ১টা নাগাদ অবস্থান শেষ হয়। ৩০০জনের খাবার ব্যবস্থা ছিল ওখানে। খাওয়া দাওয়া করে বিজেপি কর্মীরা চলেও যায়। এরপরই ৪০জনের একটি মোটরসাইকেল বাহিনী হামলা চালায়। তারা ক্যাটারারের কর্মচারীদের খাবার ছড়িয়ে দেয় এবং বেশকিছু চেয়ার লুট করে নিয়ে চলে যায় বলেই অভিযোগ। কুলবী দাবি করেছেন, অবস্থান সেরে ফেরার পথে ২ বিজেপি কর্মীকে মারধর করা হয়।

যদিও তৃনমূলের দাবি এরকম কোনও ঘটনাই ঘটেনি। বিজেপি কর্মীরা অবস্থান করার সময় প্রধানের নামে ব্যক্তিগত কুৎসা করছে খবর পেয়ে কিছু তৃণমূল কর্মী ঘটনাস্থলে গেছিল কিন্তু তার আগেই বিজেপি কর্মীরা ওখান থেকে চলে যায়।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…