বিশ্বজিৎ দাস: সীমান্তে ৮০ হাজার সেনা মোতায়েন রাশিয়ার;রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরিস্থিতি এখনও উত্তপ্ত। রাশিয়া এরই মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ট্যাঙ্ক সহ প্রায় ৮০ হাজার সেনা সীমান্তে মোতায়েন করল।
রাশিয়া পূর্ব ইউরোপে সীমান্ত ঘেঁষে এই সামরিক অবরোধ শুরু করেছে।ডেইলি মেইলের রিপোর্ট থেকে জানা গিয়েছে, রাশিয়া পূর্ব ইউরোপে উপস্থিত ডনবাস এলাকায় নিজেদের সেনা মোতায়েন করেছে।এখানে রাখা ক্ষেপণাস্ত্র এবং ট্যাঙ্কগুলির ছবি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। ২০১৪ সাল থেকেই এই এলাকা রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে, যে সুযোগ নিয়ে রাশিয়া এই অঞ্চলে সামরিক অবরোধ করে ফেলেছে।
সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনের পূর্ব সীমান্তে ৮০ হাজারেরও বেশি রাশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে। ফলে রাশিয়া ইউক্রেনের দখল নেবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সারা বিশ্বের নজর এখন ওই সীমান্ত এলাকায়। পূর্ব ইউক্রেনের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক বলে জানানো হয়েছে। মারাত্মক ভাবেই যুদ্ধের আশঙ্কা রয়েছে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং তুরস্ক সহ অনেক দেশ ন্যাটোতে থাকা ইউক্রেনকে খোলাখুলি ভাবেই সমর্থন করছে। কিন্তু রাশিয়া বিশ্বব্যাপী দেশগুলির চাপকে প্রত্যাখ্যান করে সীমান্তে অস্ত্র ও সেনা সংখ্যাও বাড়িয়ে চলেছে। যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও দেখা দিয়েছে। এ ছাড়াও ডোনেটস্ক ও লুহানস্ক এলাকাতেও রাশিয়ার প্রচুর সমর্থন রয়েছে। মনে করা হয় রাশিয়া ইউক্রেনের এই এলাকাগুলির বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…