Categories: এখন খবর

কম হাঁটতে হবে তাই চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে নামতে গিয়ে দুটো পা খোয়ালেন যাত্রী

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃ ট্রেনটা আর একটু গড়িয়ে গেলে অনেকটাই হাঁটতে হবে। তাই ট্রেন থামার আগেই অনেকেই নেমে পড়তে চান। কেউ আবার প্ল্যাটফর্মে ঢোকার আগেই কিংবা বাড়ির সামনে ট্রেন ধিরে হলে ।  কিন্তু সেই কম হাঁটতে গিয়ে সারাজীবনের মত হাঁটাটাই যদি বন্ধ হয়ে যায় ?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হ্যাঁ এমনই ঘটনা ঘটল পুর্ব বর্ধমানের কাটোয়া রেল স্টেশনে। বৃহস্পতিবার সন্ধ্যেয়  চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় দুটি পা কেটে গেল এক ব্যক্তির। ৫০বছর বয়স্ক ওই ব্যক্তির নাম কার্তিক বিশ্বাস।বাড়ি কাটোয়ার পানুহাটে। স্থানীয় সূত্রে জানা যায়,কার্তিক বাবু কর্মসূত্রে কলকাতায় একটা কোম্পানিতে কাজ করেন।শিয়ালদহ -কাটোয়া ট্রেনে বাড়ি ফিরছিল বৃহস্পতিবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পানুহাটের রেলগেটের কাছে ট্রেনের গতি একটু কমায়,তিনি তখন চলন্ত ট্রেন থেকে লাফ মেরে নামতে যান,তখনই ট্রেনের চাকায় পাদুটি হাঁটুর নিচে থেকে কেটে বাদ হয়ে যায়। জানা গেছে কাছাকাছি বাড়ি কার্তিকের । স্টেশনে গেলে অনেকটাই ঘুরে আসতে হবে । তাই লেভেলক্রসিংয়ে ট্রেন গতি কমালেই নামার চেষ্টা করেন কিন্ত ভারসাম্য না রাখতে পেরে পড়ে যান এবং পা দুটো চলে যায় চাকার তলায় ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে কাটোয়া জি আর পিকে খবর দেন।জি আর পি দ্রুত ঘটনাস্থলে আসেন এবং কার্তিক বিশ্বাসকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন।এমনিতে কার্তিক বিশ্বাস সুস্থ। কিন্তু ভালো চিকিৎসার জন্য শুক্রবার কার্তিক বিশ্বাসকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…