প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা প্রবল হয়ে ঘুরে বেড়ায়
অনেকগুলি প্রচেষ্টা পর
একদিন তীর এসে লক্ষ্যভেদ করলে
মঞ্চ এসে তোমাকে ডেকে নিয়ে দেয় দ্রৌপদী
এই প্রাপ্তির জলোচ্ছ্বাস টুকু কেটে গেলে
নদী তুমি একা একা প্রবাহিত হও
দুধারে জনপদ শোকবতী জনার মতো
তুমি একা আগলে থাকো ভল্টের ঐশর্যহীন পাহাড়
তুমি করো খনন খাত গভীরতা
আবার উপনদীরা এসে ভিড় করলে
সতেজতা তুমি উঠে দাঁড়াও
ব্রহ্মপুত্র বলো আর ইছামতী বলো
শেষ জয় সাগর সাগর
সাগর এসে একাত্মতা করলে
তুমি কে অর্জুন , তুমি কে দাতা কর্ণ
এ সব মিথ মাত্র
মুছে যায় মুছে যায়
তুমি তো সাগর এখন
তোমার তো আর নেওয়ার কিছু নেই
সবই তো ফিরিয়ে দেওয়ার
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…