Categories: রবিয়াণী

মাহেন্দ্রক্ষণ

✍️কলমে: তনু ঘোষ

হাত রেখেছি গভীর রাতের অন্ধকার বুকে,
হাতড়ে চলেছি আলোলিকার নকশা আঁকা স্বপ্ন
আলো- আঁধারি জানালা দেখে,
শহরের রাজপথে সুখী মানুষের ঢল।
একটি তারার ছায়া পড়ে পেয়ালার
রেড ওয়াইনের ওপর
অপেক্ষা একটু উষ্ণতার মাহেন্দ্রক্ষণ।

বেয়াদব কিছু জনগণ তখনও ক্ষিদের চাবুক চিবোয়,
হৃৎপিন্ডে লোফালুফি খেলা চলে,
কেবল ভাতের উষ্ণ চুম্বনের জন্য।

খোলা চুলে খুঁজে চলি ঠোঁট, ব্যতিব্যস্ত আঙুল খোঁজে আঙুলের খাঁজ, দুইপাশে চামড়ার নীচে দুটো হার্টের উত্তাল লহরী আবিষ্কারের নেশায় বুঁদ।
বোবা ইশারা জ্বলে ওঠে প্রত্যাশিত
ভালোবাসার শীতে।
তারপর ঘাম জমে, উপত্যকায় ।

ভোরের কোমল উষ্ণতা মাড়িয়ে চলে যায়
দুর্ভাগ্য জর্জরিত যুবক,
হিমশীতল চোখে ভেসে ওঠে কৃত্রিম একটি রাত
আঁশটে গন্ধ গলার কাছে জমিয়ে রেখে
এগিয়ে যায় দূরে,
আমার কৌতুহলী মনে ঘাসফড়িং ডানা ঝাপটায়,
একটু উষ্ণতার জন্য ওরা দাঁড়িয়েছে পথের ধারে।

শিশির দেখে শীতের প্রাবল্য মাপি, কাঁটায় বুনি উল
তুমুল প্রেমে পড়বো এবার,
হিমালয়ে জমবে রাশি রাশি হিম।
দু’দন্ড শান্তিতে জন্মাবে একটি শিশু,
ঢেলে দেবো জমানো ওম।
সেঁকে সেঁকে বানাবো ইস্পাত!

চলো তবে , হাঁটু মুড়ে বসি উদিত সূর্যের নীচে
পবিত্র রোদ খুঁজি একটু উষ্ণতার জন্যে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…