Categories: রবিয়াণী

দুটি কবিতা

✍️কলমে: সংযুক্তা বসু ঠাকুর

সুখস্মৃতি

যেদিন ছিনিয়ে আনতে
পারিনি তোমায়,
আগুনের করতল থেকে।
উঁকি দিয়ে গেছে দিনরাত্রি
পুরনো সুখস্মৃতির সুর।
জন্মবৃত্তান্ত-লগ্ন যেন
আকাশের নীলে
হারানো রোদ্দুর।
পুরনো আ্যলবামের কাছে
ঋণী হতে চাইনি কখনো।
তোমার মুখটা মনে
করতে করতে
যখন গন্ধ পেয়েছি চন্দনের,
শেষবারের মতো
সূর্য আর চাঁদের
সঙ্গে সমঝোতা করেছি,
সুখ কুড়ানোর স্বপ্ন মেখে
আদিগন্ত হাঁটব একাকী

অবেলা

সময়ের গর্ভে লীন
হয়ে যাওয়ার আগে
তুমি আলো জ্বেলে যাওনি।
জীবনের পথ বারবার
বেঁকে যায় তাই।
নিস্তব্ধ রাতে যখন
তারাপুঞ্জ ফসিল হবে
ইউক্যালিপটাসের ছায়ায়;
অবসাদ ঘিরে নেবে
আকাশের নির্জনতায়।
সময়কে তখন বাজি
রেখে চলে যাব।
চলে যাব অবেলায়,
সব কিছু ফেলে;
যা কিছু অকিঞ্চিৎকর।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…