Categories: রবিয়াণী

পল্লবী মুখোপাধ‍্যায়য়ের দুটি কবিতা

✒️ কলমে: পল্লবী মুখোপাধ‍্যায়

কাকতলীয়

লাইফ লাইন
দৃঢ় শানানো কন্ঠস্বর
আমার কাছে আত্মজ,ইমপ্রেসিভ

মোমবাতিতে ফুঁ
ফুসফুসের হরাইজেনটাল লাইনে
বিড়ম্বনার শ্লেষা
জলন্ত শিখা একথা জানত
তাই ঘাপটি মেরে বসে

সেদিন যখন নাভিতে হাত বুলিয়েছিলে
আড় ভেঙেছিল
আজ যখন ভুল বুঝছ
রক্ত থলিতে জল টইটুম্বুর

এটাও ইমপ্রেসিভ
পরিবর্তনেও হৃপিন্ডের ওজন লাগে

নালান্দার ছাদে রাত দেখার সাধ..

ডিটারজেন্টের প‍্যাকেটে প্লেন যাত্রার অফারের দৃশ্য…

 

সিদ্ধান্ত

পল্লবী মুখোপাধ‍্যায়

পুয়ো গাছের নীচে
কানা মাছির বাসা
পাশে অমরাবতী
এখানে একটাই ঋতু পিপাসা

সম্মোহিত দোয়েলের শিস্ গর্ভবতী
ভ্রূণ সভ‍্যতার মাস মাইনে করা

চুল্লীর ভিতরে
একদিকে দ্রোণের আক্ষেপ
অন্য দিকে মাদারির খেল

সারা গায়ে ঘি মেখে
আন্দাজ করি সামনে
ঈশ্বর না নশ্বর…

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…