ব্যবচ্ছেদের সামনে ঝুঁকে আছে অ্যানাটমি ক্লাস, চোখের তেষ্টা
চোখ নয়, ওরা সব আক্রান্ত জীবন
এই তো চিরে ফেলা গুহা থেকে উঠে আসছে
কত সঙ্ঘা ও নিষেধ
ওদের নোটবুক ভরে উঠছে
সুগার, প্রেসার, হাড়ক্ষয়, হজম সংক্রান্ত জ্যান্ত দিন
উগরে দিচ্ছে অসুখের স্বর
ওরা কথা বলছে লিভার, পাকস্থলী, জরায়ুর সঙ্গে
চিনে নিচ্ছে শরীরের জলবায়ু,
আগুন ও বরফের মানচিত্র
আর আমার হৃৎপিণ্ড আঙুল ও
ছুরির তফাৎ বুঝছে না
অভ্যেসে অভ্যেসে মরে যাওয়া এ শরীর
উপসংহারেও কোনো সূচনা পেল না…
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…