Categories: রবিয়াণী

ফরিদ আহমদ দুলালের দুটি কবিতা

✍️কলমে: ফরিদ আহমদ দুলাল

কবিতা কখন সদানন্দ সুশোভিত হয়ে যায়
কলহাস্যে কবিতা কখন গান গায়?
কবিতা কল্যাণকামী সমুদ্রাভিমুখী যদি হয়
মৃত্তিকার অন্তরাত্মা ছুঁয়ে সহিষ্ণুতা-প্রবচন কয়;
কবিতা বৃষ্টির বিশুদ্ধ-সুপেয় জল প্রার্থনায় তাকে পাবে
ডোবায় কেন সে যাবে? কেন পঙ্কে-কাদায় সাঁতরাবে!
ঘোলা জলে মাছ ধ’রে যারা মাছের ন্যায্যতা ভাঙে
বাতাসের সারল্যে দেয়াল তুলে
আহাজারি করে যায়নি গাঙে
তারা পরিযায়ী-জ্ঞানপাপী; কবি নয়
কবির মুখোশ পরে করে অভিনয়;
‘চকচক করিলে হয়না সোনা’ জানে না
এ গ্রামীণ সত্যের পরিচয়
সত্যালিঙ্গনে কূপমণ্ডূক-জন্মান্ধ শঠের ভয়
কূট তর্কে মজে ভাবে বিপুল বিজয়।
ত্রিকালদর্শী-মহর্ষি-ঋষি কবি সত্যের পূজারী
সহিষ্ণু মৃত্তিকা কবি আলোর দিশারী।

অবিচল সত্য প্রকাশে পরে না স্তুতির বল্কল
তোষামোদে-ভাঁড় নয় থাকে তার সত্যের সম্বল।
কাপুরুষ! যার সত্যের সমুখে দাঁড়াবার ভয়
মিথ্যার বেসাতি করে প্রয়োজনে লেজ নাড়ে
স্তাবকের জন্যে রাখে কড়ির সঞ্চয়।
ক্রীতদাস-স্পার্টাকাস কবি সিসিফাস
কবির খামারে মুক্তো নয় কেবল দ্যুতির চাষ।

 

মুখ ও মুখোশ

মুখটা আড়াল করে যদি মুখোশে নিজেকে ঢাকো
মুখোশ কখনো মুখ নয় সে কথা স্মরণে রাখো;
শহর-নগর-বাণিজ্যবিতানে মুখোশের নিত্য চলাচল
বাহার যতই থাক কাঠ নয় মুখোশটা অসার বল্কল।
মুখগুলো সব প্রকৃতির পাখি আকাশের মেঘ
মুখগুলো জলের উপর ছুটে চলা বাতাসের গতিবেগ;
মুখগুলো নদী স্রোতে মৃদৃ জলের কম্পন
জলে ভাসা হাঁস
মুখোশ নদীশাসন-বাধ জলের অবাধ সাঁতার
ফেরায় বারোমাস।
মুখোশ নেকাবে ঢাকা স্থূল প্রতারণা
ক্ষতের উপর মিথ্যে প্রলেপ সঞ্চিত প্রবঞ্চনা।
মুখ শ্রাবণের বৃষ্টিধারা আষাঢ়ের বজ্রপাত
মুখোশ সলজ্জ মধ্যরাত ভাদ্রের উত্তাপ গোপন সন্তাপ।

ঐশ্বর্যের বার্তা নিয়ে মুখোশ যখন কাছে আসে
ভুল করে ভাবি হয়তো সে আমায় ভুলে ভালোবাসে
রাজ্যের বিষাদ মুখোশের বুকে থাকে না প্রণয়
নিভৃতে মুখোশ পোষে অপরাধবোধ সতত মুখের ভয়;
স্বার্থান্ধতা-মোহ-লোভ মুখোশে আড়াল করে পাপ
সতত সিজদায় পড়ে ভুলে যেতে চায় মনস্তাপ,
মুখোশের রূপ-লাবণ্য কৃত্রিম সুখ-বহুগামিতায়
মুখ অরূপ-অনিন্দ্য মৃত্তিকার স্পর্শে জাগে
অনন্য বিভায়;
মহাকালের ঘাতক বর্ণিল মুখোশ সর্বাংশে অসমাপিকা
মুখ প্রশান্তিতে থাকে যদি বুক খুলে দেয় উদার-মৃত্তিকা।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…