Categories: রবিয়াণী

রাকিবুল রকির দুটি কবিতা

 

✍️কলমে: রাকিবুল রকি

এখন নিশ্চয় ভালোই আছো

এখন নিশ্চয়
ভালোই আছো
ভুলেই আছো এই আমাকে
এখন নিশ্চয়
তোমার মতো
থাকতে পারো দিনে ও রাতে

এখন নিশ্চয়
আমার মতো
কেউ ডাকে না- কেউ আসে না
মধ্যরাতে
মিনি ফোনের
বিরক্তির ম্যাসেঞ্জারে

এখন নিশ্চয়
ইচ্ছেমতো
আঁকতে পারো ছবির রঙে
খেয়াল খুশি
কিন্তু তুমি
বলো তো সোনা আগের মতো

রঙ ফোটে কি?
স্বপ্নগুলো
আজ হাসে কি সাদা কাগজে-
হাস্নাহেনা
যেমন করে
উঠতো হেসে রাতের বুকে?

আমি কিন্তু
ভালোই আছি
ফাস্টো ক্লাস, হেব্বি বস
তবে কি জানো
মাঝেমধ্যে
পাঁচ মাত্রা নিয়ম ভেঙে

সাত মাত্রা
স্পর্শ করে
না চাইলেও। বুঝি বা সেই
না চাওয়ায়াটা
তুমি হয়েই
এই জীবনে জড়িয়ে আছো

এখন নিশ্চয়
ভালোই আছো
ভুল হয়েও সাপের মতো
এই আমাকে
রেখেছো ধরে
আলিঙ্গনে ভীষণ ভাবে

 

বাজার

মাংস কিনতে গিয়ে দেখি
কসাইয়ের দোকানের
বাঁকানো শিকে
ঝুলছে আমারই কাটা মাথা
তার থেকে টুপটুপ করে
ঝরে পড়া রক্তে
ফুটে উঠছে, পৃথিবীর
যাবতীয় মজলুমের মাতৃভাষা
বর্ণমালা – আর তা মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে
বিশ্ব ব্রহ্মাণ্ডের রাক্ষুসী-গহ্বরে

আমি কসাইকে বললাম,
মাংসের প্রয়োজন নেই
আমার মাথা ফিরিয়ে দিন।
কসাই চাপাতি দিয়ে
আমার সিনার হাড় কোপাতে কোপাতে
বিড়ির ধোঁয়া ছেড়ে বলল,
ব্যবসায়ে কোনো খাতির নাই!

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…