Categories: এখন খবর

নাইন

✍️কলমে: শ্রীতনু চৌধুরী

গৃহশিক্ষক বিলাসিতা খুব
দিন আনা দিন খাই
তিন কিমি দূর,ব্যাচেই পড়ি
সাইকেলে আসি যাই।

আবছা আলোয় মোড়ের মাথা
নতুবা দীঘির পাড়ে
লকলকে জিভ টোন-টিরকিরি
শঙ্কাটা রোজ বাড়ে।

ঘুরপথে গেলে দু’কিমি প্লাস
দোপাট্টাটাও ফাইন
এখনো বালিকা,খুকি ডাকে সব
ওরা দেখে ক্লাস নাইন।

ভয়ের চেয়েও লজ্জা দারুণ
লালাভ কানের লতি
পড়তেই হবে,যা করে করুক
জ্বালবো অমেয় জ্যোতি।

লক- ডাউনে সুনসান তবু
অঙ্ক ছিল যে কাল
স্তব্ধ দুপুর, তিনজনে তুলে
নিয়ে গেল মড়া খাল।

পশুর গ্রাসে কয়েক প্রহর
দিনেই আঁধার কালো
খানিক পরে চেয়ে দেখি- বেঁচে
না বাঁচা’ই ছিল ভালো।

কুঁড়ি ছেঁড়া ফুল ছিন্ন শরীর
কী করি মা তুই বল
জ্ঞান চাইতে গরিমা গেল
মুখে ঢালি ফলিডল।

আমার মতোই ও কাকু তোমার
মেয়েও তো ক্লাস নাইন
পড়তে পাঠিয়ে সব রাস্তায়
পুঁতে রেখো ল্যান্ড- মাইন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…