Categories: রবিয়াণী

একটি হলুদ রবিবারে

✍️কলমে: আশিস মিশ্র

(পর্ব -১৩)

‘অবসর ‘ শব্দটি শুনলে মন বিষণ্ণ হয়ে যায়। আর ‘অসম্ভব ‘ শব্দটি কি কেবল মূর্খের অভিধানে থাকে? নেপোলিয়ন সেই কতোদিন আগে এমন একটি কথা বলেছিলেন। এবার আমাদের রবিবারের হলুদ আড্ডায় এমন দুটি শব্দ নিয়ে আমরা কয়েকজন আলোচনা করলাম। শব্দের কতো মহিমা। কতো তার রহস্য। তেজ। ওজন। সে তাই ব্রহ্ম। এমন কথাই এখন মিথ।
সে যাই হোক অবসর নিয়ে নিলেন ২২ গজ থেকে ধোনি ও রায়না। এখন তাঁদের অন্য কাজ। তাঁদের এই ২২ গজ থেকে অবসরের সংবাদ শুনে দেশবাসী বিষণ্ণ হয়েছে নিশ্চিত এই অতিমারির সময়েও।
আচ্ছা, সংবাদ কি কোনো মানুষের অশ্রু ঝরাতে পারে? নিশ্চয় পারে। বললো, আমাদের এক বন্ধু। তার উদাহরণ দিতে গিয়ে সে বললো, মারাদোনার অবসর নেওয়ার সংবাদ প্রতিবেদনটি পড়ে তার চোখ দিয়ে জল এসে গেছিল। তা প্রকাশ হয়েছিলো
‘ আজকাল’ পত্রিকায়। অনেক বছর আগে।
তার মানে শুধু ওই সংবাদ প্রতিবেদন নয়,এমন অনেক সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়, তা পড়ে পাঠকের চোখ ভিজে যায়।
আবার এমন এমন সাফল্যের সংবাদ প্রতিবেদন আছে, তা পাঠের পর আনন্দেও চোখে জল আসে। যেমন আমাদের চন্দ্রযান ‘ বিক্রম’। তার যাওয়া, তার চলাচল, তার গতিবিধির সবটা আমাদের আনন্দ দিয়েছে। কিন্তু শেষটা সে শুধু নয়, আমরা সবাই ভেঙে পড়েছি। কেঁদেছি।
তেমনি ‘ ঈশ্বর কণা’ বা ‘ গড পার্টিক্যাল ‘ এর আবিস্কারের আগে ও পরের কাহিনি আমরা পড়েছি। শেষে যখন একটা চূড়ান্ত সাফল্য এলো, তখন সেই সংবাদ প্রতিবেদন পড়ে আমরা আনন্দে কেঁদেছি।

আর অসম্ভবের কথা কী বলবো। এখন সবই সম্ভব। তবে সব সম্ভবও নয়। কৌতুহল আমাদের সেই অসম্ভবকে সম্ভব করে দেবে বলেই আমরা এই অতিমারির কাছে পরাজয় স্বীকার করছি না। তাকে মানুষ হারিয়ে দেবে, দিচ্ছেও। তার প্রতিষেধক ঠিক আমাদের হাতে এসে পৌঁছবে। মারি নিয়ে চিরকাল আমরা ঘর করবো না। আমরা সাফল্য পাবোই।

আমাদের আড্ডার গতিপথ কখন কোনদিকে টার্ন নেয়,তা আগে থেকে ঠিক থাকে না। কারণ আড্ডার বিষয় যাই হোক, তা সে অন্যরকম হয়ে যাবে, এ আর নতুন কী। আড্ডা মানেই তো তাই। তাই ধোনি, রায়না থেকে ঈশ্বরকণা ছাড়িয়ে কবিতার চরণে এসে থমকে দাঁড়ায় আড্ডা ।
কারণ কবিতার কোনো অবসর নেই। তাকে পাওয়ার ক্ষেত্রে হয়তো সম্ভব বা অসম্ভবের গল্প আছে, কিন্তু কবির কবিতা রচনার অবসর বলে কিছু নেই। এই মুক্ত ঘটনাটি আজও ঘটে চলেছে।
না হলে আজও বিস্ময়কর মনে হতো না কবিগুরুর অন্তিম জীবনে ওই ক’টি চরণ। জোড়াসাঁকো, কলিকাতা, সকাল, ২৭ জুলাই ১৯৪১,১১ শ্রাবণ ‘ ৪৮- এ লেখা ” প্রথম দিনের সূর্য ” কবিতাটি একবার দেখে নেওয়া যাক। ” প্রথম দিনের সূর্য /প্রশ্ন করেছিল/ সত্তার নূতন আবির্ভাবে–/কে তুমি / মেলে নি উত্তর। / বৎসর বৎসর চলে গেল / দিবসের শেষ সূর্য / শেষ প্রশ্ন উচ্চারিল/ পশ্চিমসাগরতীরে/ নিস্তব্ধ সন্ধ্যায়-/ কে তুমি? / পেল না উত্তর।। ”
আজও তার উত্তর পাইনি আমরা। কবিগুরু বেঁচে থাকলে আজ ভুবনডাঙার মাঠে এসে দাঁড়িয়ে দেখতেন, অসম্ভব অস্থির হয়ে গেছে মানুষের মনের অসুর। তারা সব ভেঙে দিতে চায়। এ কোন সময়! এ কোন রাজনীতি!

(চলবে)

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…