Categories: রবিয়াণী

ছিঁড়ে খাবে অসভ্য মানুষের দল

✍️কলমে: তু হি ন কু মা র চ ন্দ

আয়ু বড়জোর আর কয়েকটা দিন,
চলো এই ফাঁকে চুপচাপ পরমান্ন খেয়ে আসি কুলিকের বনে।
সারাটা শহর চুপচাপ নিঃশব্দে নিশ্বাস ফেলছে এখন।
সবকিছু হারিয়ে শেষে কুলিকের মরা চরে
নৈঃশব্দ্যিক অনুভবে বেড়ে ওঠে স্বর্ণলতা
মৃতের শরীরে।

রাতচরা পাখির কান্নায় সারারাত শ্মশানের
পোড়া কাঠে জেগে আছে মৃত্যু উপত্যকা,
মানুষ শোনেনি বারণ, অকারণ মৃত সঞ্জীবনী
হাতে নিয়ে ফেলে গেছে আমলকি বনে।
এত অন্যায় করার পরেও কেন ইস্তাফা দিচ্ছো না তুমি,
তুমি তো নিজেই জানো এরপর ছিঁড়ে খাবে
অসভ্য মানুষের দল।

তোমারও আয়ু বড়জোর টেনেটুনে
আর কয়েকটা দিন।
কেউ দেখার আগেই চলো চুপচাপ পরমান্ন খেয়ে আসি কুলিকের বনে।
কেউ বুঝতেও পারবে না তোমার সম্পদ রাখা আছে তোমারই উঠোনে।

কেঁদে যাক আপন পুরুষ,
ছিঁড়ে খাক শরীর বল্কলে রাখা
নির্লজ্জ বোকা মেধাগুলো।
এখনো সময় আছে ইস্তাফা দিয়ে
একাকি ফিরে যাও চন্দনের বনে।

আয়ু বড়জোর আর কয়েকটা দিন,
চলো এই ফাঁকে চুপচাপ পরমান্ন খেয়ে আসি কুলিকের বনে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…