তক্ষশীলার ঝুরি
রাতের বুকে ঝুরি নামছে আস্তে আস্তে…
আজ দিনভর বৃষ্টি ছিল শুধুমাত্র
তোমাকে সরস করবে বলে,
ঝুরি তোমার সানিধ্য পেলে,
মাথার উপর একটা আকাশ টাঙাবে,
মায়াময় চাঁদোয়ায় ঢেকে রাখবে অন্তরলগ্ন শরীর,
শরীরময় অম্বুবাচী ভূমি,
আজ দুপুরে স্নানঘরের জানলা বেয়ে
যে তোমাকে আবৃত করতে চেয়েছিলো,
সে আসলে তক্ষশীলার একটি বটগাছ.
বিকেল গড়াচ্ছে
বিকেল গড়াচ্ছে দেখো
কোনো এক টগর ফুলের গ্রাম
জোনাক আলোর আভা মেখে
কিশোরীবেলার দৌড়ে মেতেছে ,
কি যেন নাম একটি বাঁকের ?
কাঁঠালের গন্ধ মেখে যে মেয়েটি
এলোচুল ছড়িয়ে গেলো গায়ে
সে তুমি , লিচু ফুলের ডাকে
আমি বৈরাগ্য ছেড়েছি ,
এই গেঁও গেরস্থালির
তুমিই সান্নিদ্ধ চেয়েছো
না বলা কোথায় ,
এসো আজ রামি – চন্ডিদাস পড়ি
প্রথম দেখা চাঁদের আলোয়…
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…