Categories: রবিয়াণী

মধ্য প্রজাতন্ত্র

✒️ কলমে: রবীন বসু

দেহ ভাঙে, চোখ ভাঙে, ভেঙে যায় ক্ষত
চোখের গভীরে জ্বলে এ দৃষ্টি, দৃশ্যত
অন্য ভাঙা, অপরিমেয় শোক মাড়িয়ে
দেশ বস্তুত খাদের কিনারে দাঁড়িয়ে।

কালো পিচ গলে, গলে পায়ের চামড়া
অভিবাসী তুমি জানা নেই সে সংজ্ঞা,
বাঁচবে কেমন করে ক্রুর এই রাষ্ট্র
নির্বাসন দেয় যখন রাগার্ত ব্যাঘ্র!

মাইল মাইল নয় দূরত্ব অনেক
সবটাই ষড়যন্ত্র, প্ল্যান-মাফিক
নির্দয় রাষ্ট্র শুধু প্রতিহিংসা খোঁজে
তোমার শ্রমের ঘামে ওরা মুখ মোছে।

লজ্জা হয়, সুচতুর এ আমলাতন্ত্র
তাকে নিয়ে আমাদের মধ্য প্রজাতন্ত্র!

.  তোমার শ্রমের ঘামে
রবীন বসু

আজ এই নিরালম্ব দিন হেঁটে এল ঘরে
চিৎসাঁতারে ভাসে গুমোট গৃহান্ধকার
তিজেল হাঁড়ির মধ্যে যৎসামান্য খুদকুঁড়ো
ক্ষুধা চেয়ে চেয়ে দেখে
মধ্যরাত পাড়ি দিয়ে চাঁদ ক্লান্ত
জোনাকিরাও শয্যা পাতে ঘুমুতে যাবে
অবশেষ গায়ে মেখে নিদ্রাচ্ছন্ন দূরের গ্যালাক্সি
রাত্রি অবসানে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে
নতুন দিনের সূর্য ; তুমি তাকে বসতে দিও
পিঁড়ি পেতে খেতে দিও খুদসিদ্ধ
হাঁ-মুখ সভ্যতা পেটপুরে কিছু উষ্ণতা ভরে নিক

তোমার শ্রমের ঘামে বাড়িঘর আলোকিত হোক…

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…