Categories: রবিয়াণী

অপেক্ষার অন্ধকার

✍️কলমে: অভিজিৎ রায়

(তৃতীয় পর্ব)

যখন কিছু বলার থাকে না তখন শব্দের অন্ধকার, নীরবতার অন্ধকার, যতিচিহ্নের অন্ধকার আর অপেক্ষার অন্ধকার মাচায় বসে আড্ডা জমায়। লাল চা আর বিড়ি সহযোগে তারা শব্দের আলো নীরবতার আলো, যতিচিহ্নের আলো আর অপেক্ষার আলোকে গালমন্দ করে এবং সারাদিনের খাবার হজম করে নিজের নিজের ঘরে ফিরে যায়। সে ঘর থেকে আলো বেরিয়ে গেছে অনেকদিন আগেই। এখন সে আকাশ খুঁজছে আর পাতায় পাতায় সবুজ রঙের অন্তরাত্মাকে জড়িয়ে দিয়ে বেঁচে থাকার লড়াইয়ের খেলায়। এর মধ্যে কোনো অবহেলা, উদাসীনতা থাকে না। অপেক্ষার আলো দুশ্চিন্তা করে অপেক্ষার অন্ধকারকে নিয়ে। শব্দ, যতিচিহ্ন বা নীরবতার আলোরাও তাদের অন্ধকার নিয়ে দুশ্চিন্তা করে, মনখারাপ করে। অন্ধকারগুলোরও মন ভাল নেই। তাদের আলোগুলোকে হারিয়ে ফেলে শব্দ, নীরবতা, যতিচিহ্ন এবং অপেক্ষা যখন পথ হারিয়ে ফেলে তখন তাদের নিজের নিজের ঘরগুলো শূন্য হয়ে যায়। সেই শূন্যতা সৃষ্টির আদিরস থেকে আমাদের বঞ্চিত করে। সেই বঞ্চনার যন্ত্রণাটুকু নিয়ে অপেক্ষার আলো আর অন্ধকার বিব্রতবোধ করে। অপেক্ষার বিব্রতভাব শব্দের সৃষ্টিশীল হৃদয়, নীরবতার কর্মঠ শরীর আর যতিচিহ্নের অবাক করা লাবণ্যকে এলোমেলো করে দেয়। কারা যেন লুটেপুটে খায় সৃষ্টির আলোকে আর ব্যবহার করে সৃষ্টির অন্ধকারকে। অথচ সৃষ্টিশীল অন্ধকারের হদিশ যাদের নেই তাদের অপেক্ষার অন্ধকার কোনোদিনই সৃষ্টির আলো মুঠোয় ধরতে পারবে না। এই অপ্রাপ্তি শুধুমাত্র তাকে চাতুর্যের ভাস্কর্যের অন্ধকার ও আলো পড়তে শেখায়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…