Categories: রবিয়াণী

অপেক্ষার অন্ধকার

✍️কলমে: অভিজিৎ রায়


(দ্বিতীয় পর্ব)

অপেক্ষার অন্ধকার নিয়ে আলোচনার আগে অপেক্ষার আলো নিয়ে কথা বলা ভালো। মেঘের অপেক্ষায় থাকা কৃষকের কথা ভাবুন। ভেবে নিন খরা, অকাল বর্ষা বা প্লাবনের কথাও। কখন কীভাবে কে আলো থেকে অন্ধকার আঁকতে পারে অথবা অন্ধকার থেকে আলো তার নির্ধারক সময়। হ্যাঁ অপেক্ষার আলো জুড়ে থাকে সময়ের বিশাল ভূমিকা। অপেক্ষার অন্ধকার যেমন অহল্যার মতো পাথর হয়ে জীবন কাটায়, ঠিক তেমন নয়। অপেক্ষার আলো চকিতে চকচক করতে শেখায় লোভের চোখ অথবা হঠাৎই নিশ্চিন্ততা থেকে অনিশ্চিত জীবনের থ্রিলার রচনা করতে সক্ষম হয়ে পড়ে। এই নিয়ে কম, বেশি সকলেরই কিছু না কিছু অভিজ্ঞতা থাকায় কথাগুলো অশৌচকালে পরিধেয় সাদা থানের মতো শোনালেও লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা সময় অবশ্যই বুঝবে। সৃষ্টিশীল মানুষের যাবতীয় অপ্রাপ্তি ও অতৃপ্তির যন্ত্রণা মুছে দিয়ে অপেক্ষার আলো কখনো কখনো এক নতুন জীবন এনে দেয় সামনে। অবিশ্বাসের নরকে স্বর্গের বাগানের ফুলে পুজো নিতে সামনে আসেন ঈশ্বর। মানুষের বেশে, মানুষকে ভালবেসে মানুষই মানুষের হাত ধরে আর অপেক্ষার আলো থেকে এক অদ্ভুত তাপ নির্গমনের ফলে সমস্ত অশুভ শক্তি পরাজিত হয়। অপেক্ষার আলো, সৃষ্টিশীল মানুষ আর অশুভ শক্তির এই ইতিহাস প্রতিদিন রচিত হচ্ছে অপেক্ষার অন্ধকারের ছায়ার আড়ালে। ছায়া শব্দের সাথে কত সহজেই আলো শব্দটি জুড়ে বসে অথচ অন্ধকার আর ছায়ার শরীর সাবলীলভাবে মিশে যায় অন্তরের মিল না থাকলেও। অপেক্ষার আলো শুধু উত্তাপের খোঁজে মিল, অমিলকে তুচ্ছ করে এগিয়ে যায় অপেক্ষার অন্ধকারের দিকে। এই অন্তর্জলিযাত্রা নিয়ে আর কি কিছু বলার আছে?

(চলবে)

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…