✍️কলমে: আভা সরকার মন্ডল

মনের চৌহদ্দিতে যার নাম লেখা ছিল না
বিবশতার সিঁড়ি বেয়ে উঠলেই কি
ছোঁয়া যায় তার হাত?
কন্ঠে কতটা কাতরতা উঠে এলে
সাড়া দিয়ে দ্বার খোলে দখিন-দুয়ার?

কতটুকু ব্যাকুলতা চিনিয়ে দেয়
হৃদয় নিংড়ানো নির্যাসে অমৃতের গন্ধ?
যত্নের ছোঁয়ায় কতটা প্রাণ মেশালে
শিথিল হয় অঙ্গ-প্রত্যঙ্গ?

প্রায়শ্চিত্তের দলিলে কটা লাইন লিখলে
কাছে আসে বর্তমান ?
মাটিতে কতটা শেকড় প্রোথিত থাকলে
স্থির থাকা যায় উলট- পালট ঝড়ে?….

অ-বিক্রিত সম্পদ সর্বদা
ন্যায্য মূল্যই দাবী করে।

মানানসই

আভা সরকার মন্ডল

ভ্যাবাচ্যাকা বর্তমান লুকিয়েছে মুখ
অনিশ্চিত ভবিষ্যতের ভরসা নেই কোনো।
আর এসবের গোলমালে
অতীত মিথ্যে হয়ে যায় সবসময়।

ছিল, সবই ছিল অতীতে,
গাছ উপড়ে পড়ার আগে
যেমন ছিল, সবুজ ঘন ভরসা
নিশ্চিত আশ্রয়ে আভিজাত্যের ছিল
দ্বিধাহীন বিচরণ।

এখন সূর্য চলে গেছে গ্রহণ -এর কবলে
কাফনে জড়িয়ে তাই, সবুজ পোহায় শীত।
যদিও, আশা একাই প্রতিস্থাপন করে মাটিতে
উপড়ে পড়া গাছ ।
প্রশ্ন তবু থেকেই যায়…
সে কি অভিমানে ঝরিয়ে ফেলবে পাতা
না কি ছায়া দেবে আগেরই মতো ?

ভুলের সঙ্গে ভুল জড়িয়েছে কতই
প্রকৃতির সঙ্গে প্রতিশোধ শব্দটি
এখন বড্ড মানানসই!!

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…