প্রতিটি ধর্মই একটি যুবতী নারী
সকাল-সন্ধ্যা প্রতিদিনই ধর্ষিত হতে হয়
পূজারী না হলে ইমামের হাতে
দেহটা ছিঁড়ে-ছিঁড়ে খায় এক ঝাঁক পাগলা শকুন
মুনাফা লুঠতে রাস্তায় নামে অন্য এক দল ব্যবসায়ী
আসলে সকলে ভুলে যায়
নারীর মতোই ধর্মেরও একটা নিজস্বতা আছে ;
তাকে তার মতো বাঁচতে দিন,
মন্দির-মসজিদের বাইরে!
জীবন
চন্দন বাসুলী
প্রতিটি দৃশ্যমান রাস্তার শুরুতেই থাকে
একটি ঘটনাবহুল-গোপন ইতিহাস ;
আর শেষে লেখা হয় এক উপন্যাস
কখনো বর্ণময় কখনো ফ্যাকাসে।
চোখ
চন্দন বাসুলী
শুভ্র চোখের ভিতর লুকিয়ে থাকে সহস্র চোখ
চশমা আড়াল রেখেছে ;
যে ভাবে সূক্ষ্ম মনের ভিতর অসংখ্য মন
অভিনয়ের সুনিপুন দক্ষতায়;
আমাদের বুঝতে আর জানতে
একটা জীবন যথেষ্ট নয় !
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…