Categories: রবিয়াণী

শুভময়ের দুটি কবিতা

 

✒️কলমে: শুভময়

জলচৌকি

বুকের মধ্যে একটা উঠোন জলচৌকি ভোর
একটা দুপুর অলস বিকেল অপেক্ষাতেই তোরll হাতের মুঠোয় ফুসমন্তর তেপান্তরের মাঠ
ছুঁয়ে দিলেই সব পাওয়া হয় আরশি নদীর ঘাট ll চোখের তারায় বসত করা আদিমকালের ঝোরা
শুকোয় না সে বইছে কেবল সাতশো নদী পোরা ll চুলগুলো আজ ইলিবিলি ফাঁদ কাটা রোদ্দুর
ঘোরলাগা সব গন্ধ স্মৃতি কে জানে কদ্দুর !!  পিঠে ঘাড়ে স্মৃতির পিঁপড়ে কাটছে আঁচড় আজও
পিঁপড়ে বলে ও বোকারাম কার জন্য সাজো?সেজে থাকি সকাল-সন্ধ্যে জল চৌকি পাতা
আসবি বলেই গান লেখেনি স্বরলিপির খাতা ll আসবি বলে ঘর বাঁধিনি ঘর ছাড়িনি আজও
এই ঘরেতেই ঘর ভরেছি আজও খোলা দ্বারও ll

 

ll আলপথ ll
——– শুভময় ——–

কে যে বানিয়েছে এই ছোট ছোট টিলা জনপদ
লালমাটি ঝুঁকে পড়া বাঁশবন
কে যে শুনিয়েছে শ্রীমতীকে মৃদঙ্গ মিঠেবোল
সাজালো সাঁঝবাতি অনুখনll

কে যে চলতে বলল স্রোতকে “জলচল জলচল”
অসংখ্য ধূলিকণা ঘ্রান সুখ
কে যে বানালো সবুজের ঘরবাড়ি পাখিডিমবাসা
ওপরে চাঁদের টোপর মুখll

বায়ু বয় কাৎ হয়ে দ্যাখে বালিয়াড়ি কেয়াবাঁশবন
চাঁদের নরম পসরা আলো
লালপিঁপড়েই জানে আলপথ ধরে ধীরেধীরে চলা
বলে “এ জীবন যন্ত্রনা ভালো”ll

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…