Categories: রবিয়াণী

✒️কলমে: শান্তনু প্রধান

✒️কলমে: শান্তনু প্রধান

প্রাইমারি দরজায় দাঁড়িয়ে আছে জ্ঞাতি সম্পর্কিত শিখা
তার এক প্রান্তে হলুদ বিকেলের তরল
অন্য প্রান্তে মধ্যরাতের কোলাহল গায়ে মেখে
ভোরের কিছু কাক দুর্বল মিছিলে ডানা খুলে রাখলো
সেইসব দ্রোহের অফুরান দ্বন্দ্ব
চুপিসারে সর্বনাশের সিঁড়ি বেয়ে আরো ওপরের দিকে উঠে যায়

শুধুই যন্ত্রণার স্বাদ বুঝেছে মানুষের অতল উগরে দেওয়া অন্ধকার

স্কুল থেকে ফিরে আসা কিশোরীর জ্যোৎস্না ভেজা পা
দেশদ্রোহী নয় কিংবা আততায়ীও নয় জানতো সবাই
তবুও যে কেন নীরব তারার কোলে বিনুনি রেখে
শূন্যে দুলছে জ্যোৎস্না ভেজা দুটি পা
এই পারিবারিক স্বদেশ কাদের কাছে বিকিয়ে আছে

কোন দরজার আড়ালে লুকিয়ে ছিল কৃষ্ণচূড়ার সম্মতি
অ্যাশস্ট্রে থেকে ছাই উড়ে গিয়ে ফুটে ওঠে ভালোবাসার প্রস্রবণ
এই কি তবে অপাংক্তেয় গর্ভবতীর অন্ত্যমিল

বাস্তবিক
শান্তনু প্রধান

এপারে শুধু দ্বিধাথরথর জ্যোৎস্নার অতীত
টুকরো কাগজে ছড়িয়ে আছে বিপন্ন ধুলোর যাপন
বধিতে তোমার ফুলের রঙে নগ্ন কিছু ছায়া
অবেলায় সেই ইচ্ছামতী নদী গর্ভগৃহ ছুঁয়ে
ওপারের ক্রন্দন ভেজাআকাশে দ্রুত নেচে ওঠে
তবুও তো কেউ সন্ধ্যেবেলায় বৈদ্যুতিক তারে পূর্ণত মূক

আকাশের ওপারে আন্দোলিত চিকচিক কিশোরীর অতীত
এপারের পৃথিবীতে শ্রাবণের মত প্রেম খেলা করে
তবু হেঁটে যায় বুভুক্ষু স্বপ্নের লৌকিক আলো
সতর্কতা ছাড়াই এলোমেলো মুহূর্তের শেষ বিকেল
বাস্তবিক পুড়ে যায় নির্বোধের সিগারেটে

কাদের আত্মসমর্পনে মনোযোগী নিঃসঙ্গতা
খুঁটে আনে অতীত ছুঁয়ে থাকা আঙুলের ছায়া
অনেক দূরে যে অপার্থিব পুংলিঙ্গ চৈতন্য হাতড়ায়
স্পষ্টত তুমি জানো তার নির্লিপ্ত আকাশের স্বচ্ছ ভাষা
শেকড়ে শেকড়ে প্রজ্ঞা অবনত কঙ্কাল বেজেই চলেছে

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…