Categories: রবিয়াণী

লাল পতাকার মিছিল- ৭

✒️কলমে: অশোক কুমার আচার্য্য

রাস্তায় সারি দিয়ে চলছে লাল পতাকা
সামনে লাল শালু কাপড়ের ফেস্টুন।
রিক্সার চারধারে মাইকের হর্ন লাগানো
কমরেডের দল চলছে পিছনে সারি দিয়ে।
বড় থেকে মাঝারি তারপর ছোট ছোট নেতা
তাদের পিছনে লাইন দিয়ে শ্রমজীবী মানুষ।

আকাশে উদিত সূর্যের রক্তিম আভার সংগে
লাল লাল পতাকার রং মিলেমিশে একাকার,
পুরো রাস্তাটা যেন রক্তের ধারা এগিয়ে যাচ্ছে।
আকাশের দিকে ছুড়ে ছুড়ে দিচ্ছে বজ্র মুষ্টি
মাইকে চলছে নেতাদের গরম গরম স্লোগান
শ্রমিকের রক্ত কৃষকের রক্ত হবে নাকো ব্যর্থ।

হলদিয়া দুর্গাপুর বাউড়িয়া ব্যারাকপুরের মত
বিশ্বের লাখ লাখ শিল্পাঞ্চলগুলোতে চলছে
শ্রমজীবী মানুষের কাঁধে কাঁধ দিয়ে লড়াই।
শোষনের বিরুদ্ধে জোতদার মজুতদারদের
কারখানার মালিক মহাজনদের বিরুদ্ধে –
একজোট হয়ে লড়াইয়ের অঙ্গিকারের শপথ।

পয়লা মে শ্রমজীবী মানুষের বাঁচার লড়াই
শোষন বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার।
হাজার হাজার শ্রমিক ভাই বোনের রক্তের
লাল পতাকার সম্মান ও মর্যাদা রক্ষার দিন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…