ঠিক যেন দেওয়ালে টাঙানো মানচিত্র
ইতিহাস জানি,ভূগোল জানি
জানি দ্রাঘিমা,জানি অক্ষাংশ,
জোরে এক বুক শ্বাস টানি
অথচ মাটির গন্ধ শুঁকতে পারিনা,
নিরন্তর সমুদ্রের ঢেউএর তট ছোঁয়ার ব্যস্ততা যতখানি,
তার চেয়ে বেশীই ব্যস্ততা থাকে বুঝি ফিরে যাবার।
এই যে শরীর খুলে বসে থাকে তট
সাগর কি চিনতে পারে তাকে সঠিক ভাবে?
নাকি চায়!
মন বুঝতে ভারী বয়েই গেছে তার,
তটের বুকে জলভার,শরীরে জলদাগ
ধরে রাখার কৌশল তো তার জানা নেই!
সে শুধু জানে নিঃস্ব হতে।
দিনের অন্তিম সূর্যের কাছ থেকে তুমিও শিখে নিও
সহজে নিঃস্ব হওয়ার মন্ত্র।
সমুদ্র যেখানে লীন হয় আকাশে,
সেইখানে তুমি আমি একদিন হয়ে যাব লীন
হয়তো সেদিন ঘুচে যাবে সব অসামঞ্জস্যের দোহাই।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…