TRENDS

প্রগতি

Abhirup Maity

প্রগতি✒️কলমে:সোনালী মিত্র

প্রগতিছায়ামাখা শরীর গুলো আল বেয়ে এগিয়ে চলে মেঠো ধূলি মেখে।
ছড়ানো ছিটানো ফসলের গন্ধ বাতাসে, চেনা চেনা মুখগুলো বিক্ষিপ্ত হয়ে আছে।
শহরের সাদা কালো সভ্যতার হাত পরিবর্তনের ফসল বোনে!
পাঁজরের তলে সঞ্চিত শষ্য
শ্বাসের সাথে মিশে থাকে নতুনের স্বপ্নে।
ধান কাটা মাঠের পানে সরল জীবন গুলো
আশার প্রদীপ জ্বেলে নিয়ে
প্রতিক্ষার প্রহর গোনে।
দানবের চোদ্দ হাত ক্রমশ এগিয়ে আসে শিল্প রসায়নে।
তুলসী তলায় পড়ে থাকে তেলশূন্য আধার
জ্বলে ওঠে দূরে দূরে আলোর স্তম্ভ
তারপর! শেষ হয় সব যন্ত্রনার ছোবলে।
হে প্রগতি ;তোমার খেয়ে কেও বাঁচে কেও বা না খেয়ে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join