কাজ চালানো গোছের একটা আশঙ্কা
তৈরি করি
তৈরি করি বিদিশার ছেলেবেলার ছবি
শীর্ণ একটা নদী তৈরি করি
তার ওপরে কাজ চালানো গোছের
একটা আকাঙ্ক্ষার সাঁকো
যেমন তেমন একটা কেচ্ছা তৈরি করি
এবার আশঙ্কার সঙ্গে আকাঙ্ক্ষার লেগে যাবে
দুজনেই সেজেগুজে বাংলা সিরিয়াল …
একটা খুশিমন তৈরি হতে হতে
কিছুই হল না !
————–
ভেতরে ভেতরে ভাঙে
——–
ভেতরে ভেতরে ভাঙে-
দুচোখের মাঝখানে ভয়ের মতো ছায়া,
আবার, তেমন উঠোনে
একটা গুমোট অপেক্ষা,
আসুক, ঝড় আসুক-
খিদে, রাগ আর নিশ্চিত হতাশার সময়েও
তোমাদের মন রেখে কথা বলতে হবে, জানি।
কী দায়িত্ব!
ভেতরে ভেতরে ভাঙি-
বুকের ভেতরে কত কী যে ভাঙে
ভেতরে ভেতরে ভেঙে যায় অনন্ত ভোটবাক্স।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…