এইভাবেই প্রতিটি দিন
বেঁচে থাকার লড়াই বুকে নিয়ে
পুরোনো ছাতার ছিদ্র দিয়ে
একবিন্দু রোদ খুঁজতে ব্যস্ত।
কুর্চি পলাশ সুতোয় গেঁথে
জংলী মেয়ে হেঁটে যায়।
বসন্তবউড়ির দল
ঘুঙুর পায়ে নাচে।
কোন সে দূরে
মাটির টিলার ওপর পড়ে থাকা
আকাশমণির ফল
মুঠোভর্তি স্বপ্ন এনে দেয়।
লাল গামছা মাথায় বেঁধে
দুটি গোরুর সাথে
লাঙ্গল চষে বেড়ায়
রাখাল ছেলে।
লালমাটির গান
শুনতে শুনতে ভোর হয়
লাল পথ বেঁকে বেঁকে চলে যায়
মহাশূন্যের দিকে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…