Categories: রবিয়াণী

তিনটি মেঘের কথা

✒️কলমে: শ্যামাপ্রসাদ ঘোষ

মেঘ ভাসে — মেঘ ভেসে যায়
মাথার উপরে ঘরের ভেতরে।
সে মেঘে কখনো থাকে মা নামক
এক অবাকপুরের রূপকথা।
সেই রূপকথা মেঘ থেকে নামতেই আমি দেখি–
বাতিল শস্যগুলো তার হাতের জাদুতে
গোবর – নিকোনো উঠোনে আছড়ে পড়ছে।

আর একটা মেঘে ঝুলে থাকে এক আবছা বকুলতলা,
আর সন্ধে পিদিম দেখাতে আসা এক কিশোরী
যে রাতে স্বপ্ন হয়ে উঠে আসে আমার চোখে —
আর বেনী দুলিয়ে আমার দিকে আড় চোখে চেয়ে
হাসতে হাসতে প্রিয়ংবদার মতো অরণ্যে হারিয়ে যায়।

সেই মেয়েটি একদিন মেঘ হয়ে এসেছিল আমার উঠোনে,
ছায়া ফেলেছিল আমার ঘরের ভেতর
তারপর পুরো মেঘ উড়ো মেঘ গোটা মেঘ ভাঙা মেঘ
কত যে মেঘ এলো আর পাখির মতো উড়ে গেল !

এখন যে খুকিটি আমার চারপাশে মেঘ হয়ে উড়ছে
আমি তার সুঘ্রাণে ভেসে যেতে চাই।
সে যেন আমার স্বর্গরথে
এক টুকরো মেঘ ঢুকিয়ে দেয়
আর সেই মেঘের গায়ে যেন ধূপের গন্ধ লেগে থাকে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…